Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইন্টারনেটের বাবা লোকনাথ জয় বাবা গুগলের আজ জন্মদিন

দ্য ওয়াল ব্যুরো: তাঁর ২৩ বছর বয়স হয়ে গেল। তিনিই তো পৃথিবী। তিনিই মুশকিল আসান। তিনি মন কেমনের মাঝে হালকা ছুটির রোদ। আবার তিনিই হাতের মুঠোয় এনে দেন দুনিয়াকে। আজ গুগলের জন্মদিন। লোকনাথ বাবার ছবির নীচে একটা উক্তি লেখা থাকে, ‘রণে, বনে, জলে

ইন্টারনেটের বাবা লোকনাথ জয় বাবা গুগলের আজ জন্মদিন

শেষ আপডেট: 27 September 2021 14:51

দ্য ওয়াল ব্যুরো: তাঁর ২৩ বছর বয়স হয়ে গেল। তিনিই তো পৃথিবী। তিনিই মুশকিল আসান। তিনি মন কেমনের মাঝে হালকা ছুটির রোদ। আবার তিনিই হাতের মুঠোয় এনে দেন দুনিয়াকে। আজ গুগলের জন্মদিন। লোকনাথ বাবার ছবির নীচে একটা উক্তি লেখা থাকে, ‘রণে, বনে, জলে, জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব।” গুগলও যেন ইন্টারনেটের বাবা লোকনাথ! মঙ্গলের পাড়ায় সাত বছর! কী কী দেখল ভারতের 'মম' হিটলারের পোল্যান্ড আক্রমণের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর ইতিহাস হোক কিংবা রবিবার মাটনের নতুন রেসিপি, বেহালা চৌরাস্তা থেকে বাঁদিকে কত মিটার গেলে আপনার মেজো মাসির বাড়ি কিংবা টাটকা খবরের আপডেট—সব গুগল। আজকে যে ভাবে গুগল জড়িয়ে গিয়েছে এই গ্রহের সঙ্গে ২৩ বছর আগে ছবিটা তা ছিল না। কেমন ছিল? ১৯৯৮ সালে ল্যারি পেজ এবং সার্গে বিন—দুই বন্ধুর পিএইচডি প্রোজেক্ট ছিল সার্চ ইঞ্জিন। সেই শুরু। একটা বিন্দু থেকে আজ মহাসমুদ্র। সারা বিশ্বজুড়ে ২০টি ডেটা সেন্টার। গুগল ভাবছে, ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা পৌঁছবে ১০০-র কাছাকাছি। ‘একটু গুগল করে নেওয়া’ কিংবা ‘গুগল বলছে’ –এই সমস্ত শব্দবন্ধ এখন মানুষের রোজনামচায় ঢুকে গিয়েছে। ১৫০টি ভাষায় সার্চ দেওয়া যায় গুগলে। গুগল বৃদ্ধ হননি। ২৩-এর তরুণ। তবে ছায়া দিচ্ছে বনস্পতির মতোই।

```