Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গালওয়ানে লাল ফৌজকে রুখতে নিরস্ত্র লড়েছিলেন, মরণোত্তর মহাবীর চক্র পেলেন শহিদ কর্নেল সন্তোষবাবু

দ্য ওয়াল ব্যুরো: গালওয়ানে ভারতীয় সীমারেখায় যখন ঢুকে পড়ছিল চিনের বাহিনী, তখন নিরস্ত্র অবস্থাতেই বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন লাদাখের কম্যান্ডিং অফিসার কর্নেল সন্তোষবাবু। তাঁর রেজিমেন্ট সশস্ত্র লাল সেনার প্রতিরোধ করেছিল অসীম সাহসের সঙ্গে। নিজের

গালওয়ানে লাল ফৌজকে রুখতে নিরস্ত্র লড়েছিলেন, মরণোত্তর মহাবীর চক্র পেলেন শহিদ কর্নেল সন্তোষবাবু

শেষ আপডেট: 23 November 2021 09:52

দ্য ওয়াল ব্যুরো: গালওয়ানে ভারতীয় সীমারেখায় যখন ঢুকে পড়ছিল চিনের বাহিনী, তখন নিরস্ত্র অবস্থাতেই বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন লাদাখের কম্যান্ডিং অফিসার কর্নেল সন্তোষবাবু। তাঁর রেজিমেন্ট সশস্ত্র লাল সেনার প্রতিরোধ করেছিল অসীম সাহসের সঙ্গে। নিজের প্রাণ দিয়ে চিনের বাহিনীর গতি রোধ করার চেষ্টা করেছিলেন। গালওয়ান সংঘাতের শহিদ কর্নেল সন্তোষবাবুকে মরণোত্তর মহাবীর চক্র সম্মান দেওয়া হল। যুদ্ধক্ষেত্রে সাহসিকতার পরিচয়ের পুরস্কার স্বরূপ এই বীরচক্র সম্মান তুলে দেওয়া হয় সেনাদের হাতে। সর্বোচ্চ সম্মান পরমবীর চক্র, তারপর মহাবীর চক্র এবং তৃতীয় সর্বোচ্চ সম্মান বীরচক্র।  গতকাল বীরচক্র সম্মান দেওয়া হয়েছে বালাকোট আকাশযুদ্ধের নায়ক বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমানকে। আজ মরণোত্তর মহাবীর চক্র দেওয়া হচ্ছে শহিদ কর্নেল সন্তোষবাবুকে। চিনের লালফৌজের সঙ্গে লড়াই করে তাঁর আত্মবলিদানের কথা মনে রেখেছে গোটা দেশ৷ সন্তোষবাবু ছাড়াও মরণোত্তর বীর চক্র সম্মান দেওয়া হচ্ছে নায়েব সুবেদার নুদুরাম সোরেন (১৬ বিহার), হাবিলদার কে পালানি (৮১ ফিল্ড), হাবিলদার তেজিন্দর সিং (৩ মিডিয়াম), নায়েক দীপক সিং (১৬ বিহার) এবং সেপাই গুরতেজ সিং-কে। Galwan martyr Col Santosh Babu accorded Mahavir Chakra posthumously - Rediff.com India News গত বছর ১৫ জুন গালওয়ানে চিনের সেনার বিরুদ্ধে প্রথম প্রতিরোধ ছিল ভারতীয় সেনার স্নো-লেপার্ড। বিহার রেজিমেন্টের কর্নেল বিকুমালা সন্তোষ বাবু চিনা সেনার বিরুদ্ধে স্নো লেপার্ড অপারেশনের কমান্ডিং অফিসার ছিলেন। গালওয়ানের ১৪ নম্বর পেট্রলিং পয়েন্টে চিনের বাহিনী যখন চুক্তি ভেঙে ভারতীয় নিয়ন্ত্রণাধীন এলাকায় বেআইনি অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে, তখন ঝাঁপিয়ে পড়েছিলেন কর্নেল ও তাঁর রেজিমেন্টের জওয়ানরা। প্রায় নিরস্ত্র অবস্থাতেই চিনের বাহিনীকে রুখেছিলেন। পাল্টা চিনে সেনা ভয়ঙ্কর আঘাত হানতে শুরু করেছিল ভারতীয় বাহিনীর ওপরে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে অবধি অপারেশন স্নো-লেপার্ডের নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল সন্তোষবাবু। তেলঙ্গানার সূর্যপেটের বিদ্যানগর মহল্লায় সন্তোষের বেড়ে ওঠা। সেনা অফিসারের পাঠ নেন কোরুকোন্ডা সৈনিক স্কুলে। লাদাখের কম্যান্ডিং অফিসার তেলঙ্গানায় বদলি হলেও লকডাউনের কারণে লাদাখে থেকে যেতে বাধ্য হন। ওই সময়েই আক্রমণ হানে চিন। নিজের জীবন দিয়েও কর্তব্য পালন করে যান ভারতের এই বীর শহিদ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```