Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ব্যাগ ছিনতাই করতে এসে স্কুটি খোয়ালো স্বয়ং চোর! ভিডিও দেখে পেটে খিল নেটিজেনদের

দ্য ওয়াল ব্যুরো: নিরিবিলি রাস্তা দিয়ে হাঁটছিলেন এক মহিলা। পরনে সাদামাঠা পোশাক, ঢোলা প্যান্ট আর টপ। কাঁধ থেকে সাইডে ঝুলছে একখানা ছোট ব্যাগ। হঠাৎই পিছন থেকে স্কুটি নিয়ে হাজির হলেন এক যুবক। মহিলার থেকে একটু তফাতেই কমিয়ে নিলেন স্কুটির স্পিড। তা

ব্যাগ ছিনতাই করতে এসে স্কুটি খোয়ালো স্বয়ং চোর! ভিডিও দেখে পেটে খিল নেটিজেনদের

শেষ আপডেট: 20 September 2019 15:43

দ্য ওয়াল ব্যুরো: নিরিবিলি রাস্তা দিয়ে হাঁটছিলেন এক মহিলা। পরনে সাদামাঠা পোশাক, ঢোলা প্যান্ট আর টপ। কাঁধ থেকে সাইডে ঝুলছে একখানা ছোট ব্যাগ। হঠাৎই পিছন থেকে স্কুটি নিয়ে হাজির হলেন এক যুবক। মহিলার থেকে একটু তফাতেই কমিয়ে নিলেন স্কুটির স্পিড। তারপর তড়িঘড়ি স্কুটি থামিয়ে নেমে এলেন রাস্তায়। একছুটে গিয়ে টান মেরে নিয়ে নিলেন মহিলার ব্যাগ। এ পর্যন্ত শুনে মনে হতেই পারে এটা আর পাঁচটা সাধারণ ছিনতাইয়ের ঘটনা। তবে গল্পের টুইস্ট রয়েছে অন্য জায়গায়। যুবক ওই মহিলার ব্যাগে টান দিতেই সতর্ক হয়ে যান তিনি। উল্টে যুবকের হাত থেকে ব্যাগ ছিনিয়ে ছুড়ে দেন দূরে। যুবকও ব্যাগটা পাওয়ার আশায় ছুটে যান সেইদিকে। ব্যাস অমনি যুবকের স্কুটি নিয়ে সটান চম্পট দিলেন মহিলা। সবটা বুঝতে পেরে ছুটে আসতে গিয়েছিলেন যুবক। কিন্তু ততক্ষণে পাখি পালিয়েছে। সম্প্রতি টুইটারে ভাইরাল হয়েছে এই ভিডিও। হেসে গড়াচ্ছেন টুইটারিয়ানরা। ভিডিও শেয়ার করেছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা ঋষি কাপুর। মজা করে ক্যাপশনে লিখেছেন, "চোর হো তো অ্যায়সা।" নেটিজেনদের অনেকেই বলছেন, "একেই বলে চোর পালালে বুদ্ধি বাড়ে।" কেউ বা বলছেন, "বেচারা চোর। স্কুটিতে বসে থেকেই ব্যাগে টান দিতে পারত। তাহলে নিজের এত বড় ক্ষতি হত না।" দেখুন ভিডিও। https://twitter.com/i/status/1175034226833539077

```