Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

টিকটক করে সিনেমার অফার, বিস্মিত হৃতিক-বিগ বিও

দ্য ওয়াল ব্যুরো: আজকাল ভিডিও আপলোড করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল টিকটক। নাচ, গান, অভিনয়ের পাশাপাশি প্র্যাঙ্ক ভিডিও-----সবই আপলোড করা যায় এই প্ল্যাটফর্মে। রাতারাতি স্টার হয়ে যান অনেকেই। অনেকেরই রয়েছে বেশ কয়েক লক্ষ ফলোয়ার। https://twitter.co

টিকটক করে সিনেমার অফার, বিস্মিত হৃতিক-বিগ বিও

শেষ আপডেট: 15 January 2020 13:11

দ্য ওয়াল ব্যুরো: আজকাল ভিডিও আপলোড করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল টিকটক। নাচ, গান, অভিনয়ের পাশাপাশি প্র্যাঙ্ক ভিডিও-----সবই আপলোড করা যায় এই প্ল্যাটফর্মে। রাতারাতি স্টার হয়ে যান অনেকেই। অনেকেরই রয়েছে বেশ কয়েক লক্ষ ফলোয়ার। https://twitter.com/i/status/1216179544014479360 তবে এবার যিনি টিকটক স্টার হয়েছেন তাঁর নাচের ছন্দে মজেছেন নামিদামি বলিউড তারকারা। হৃতিক রোশন থেকে টাইগার শ্রফ, এমনকি কোরিওগ্রাফার রেমো ডিসুজাও খুঁজছে যুবরাজ সিং নামের টিকটক অ্যাকাউন্টের মালিককে। ইতিমধ্যেই ভাইরাল তাঁর নাচের বিভিন্ন ভিডিও। পোশাক থেকে নাচের মুভস, সবেতেই রয়েছে মাইকেল জ্যাকসনের ছোঁয়া। দেখেই বোঝা যায় এই তরুণ এমজে-র বড় ফ্যান। https://twitter.com/iHrithik/status/1216794352221069314 কতই বা বয়স হবে এই ছেলের, তবে ড্যান্সিং স্টেপে হার মানাতে পারে যেকোনও তাবড় ড্যান্সারকে। সব মুভসেই একদম নিখুঁত ফিনিশিং। মাঝে মাঝে তো দুটো পা ঠিক করে খুঁজে পাওয়া যায় না। চোখের পলক ফেলার আগেই এই তরুণ বদলে ফেলে তাঁর নাচের স্টেপস। পরনে কালো স্যুট-প্যান্ট। সাদা গেঞ্জি। পারফেক্ট এমজে স্টাইল। পায়ে সাদা মোজা আর কালো জুতো। এবং অবশ্যই প্যান্টের ঝুল খানিক ছোট, যাতে জুতো-মোজা বোঝা যায় স্পষ্ট। https://twitter.com/AnupamPKher/status/1216696465315303425 https://twitter.com/SrBachchan/status/1216421917206310912 এই তরুণের নাচের ভিডিও দেখেই রেমো ডিসুজা এতই মুগ্ধ যে পরের ছবির জন্য তাঁকে সোশ্যাল মিডিয়াতেই অফার দিয়ে ফেলেছেন। তারিফ করেছেন হৃতিক রোশন। বলিউডের ড্যান্সিং স্টার হৃতিক জানতে চেয়েছেন তরুণের পরিচয়। বলেছেন, এত সুন্দরভাবে 'এয়ারওয়াক' করতে কাউকে দেখেননি তিনি। তবে কেবল হৃতিক নন, অমিতাভ বচ্চন, সুনীল শেট্টি, অনুপম খের-তরুণের নাচের প্রশংসায় মেতেছেন সকলেই। https://twitter.com/TandonRaveena/status/1216655569332965376 https://twitter.com/SunielVShetty/status/1216572537896939520 কীভাবে এত অল্প বয়সে এমন নিখুঁত ভাবে নাচতে পারে এই তরুণ, তার নাম-ধাম-পরিচয় সবের খোঁজেই এখন রয়েছেন বলিউড তারকারা। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে এখন ভাইরাল এই নাচের ভিডিও। হু হু করে বাড়ছে ফলোয়ার। লাইক-কমেন্টের বন্যা বইছে কমেন্ট বক্সে। এমন নিখুঁত স্টেপের জন্য এই তরুণকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। ১ মিলিয়ন পেরিয়েছে এই নাচের ভিডিওর ভিউ। টুইটারে এই ভিডিও শেয়ার করে একজন লিখেছিলেন, ''ভিডিয়োটি শেষ পর্যন্ত দেখুন আর এই ব্যক্তির সুনাম চারিদিকে ছড়িয়ে দিন।'' সেখানেই হৃতিক রোশনকে ট্যাগও করা হয়েছিল। তারপরেই ভাইরাল হয় এই ভিডিও। 'জুনিয়র মাইকেল জ্যাকসন' নামেই এখন এই তরুণকে ডাকছেন নেটিজেনরা। https://twitter.com/remodsouza/status/1216435539831713793

```