Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যস্ত রাস্তায় ধেয়ে আসছে সিংহী, ভয়ে-আতঙ্কে সিঁটিয়ে পথচারীরা, তারপর...

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের ব্যস্ত রাস্তা। গাড়িঘোড়া, লোকলস্করে ভর্তি। নিত্যদিনের নানা কাজে ব্যস্ত সকলেই। জটাল করে আড্ডাও দিচ্ছেন কয়েকজন। আচমকাই চিৎকার করে উঠলেন কয়েকজন পথচারী। সামনের দিকে তাকাতেই ভয়ে-আতঙ্কে শিউরে উঠলেন আরও কয়েকজন। একেবারে ঝড়ে

ব্যস্ত রাস্তায় ধেয়ে আসছে সিংহী, ভয়ে-আতঙ্কে সিঁটিয়ে পথচারীরা, তারপর...

শেষ আপডেট: 10 March 2020 08:28

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের ব্যস্ত রাস্তা। গাড়িঘোড়া, লোকলস্করে ভর্তি। নিত্যদিনের নানা কাজে ব্যস্ত সকলেই। জটাল করে আড্ডাও দিচ্ছেন কয়েকজন। আচমকাই চিৎকার করে উঠলেন কয়েকজন পথচারী। সামনের দিকে তাকাতেই ভয়ে-আতঙ্কে শিউরে উঠলেন আরও কয়েকজন। একেবারে ঝড়ের গতিতে ছুটে আসছে এক সিংহী। একলাফে সে ঢুকে পড়ল ওই লোকালয়ে। তীব্রর গতিতে মুহূর্তেই মধ্যেই পার হয়ে গেল গোটা রাস্তা। সিংহীর এমন রুদ্রমূর্তি দেখে ততক্ষণে ভয়ে সিঁটিয়ে গিয়েছেন রাস্তায় থাকা সকলেই। আতঙ্কে চিৎকার চেঁচামেচি জুড়েছেন অনেকে। যে যেদিকে পেরেছেন ছুটে পালিয়েছেন। সিংহী এলাকা ছেড়ে চলে গেলেও আতঙ্ক একটুও কমেনি। গুজরাতের মাধবপুর গ্রামের কাছে দেখা দিয়েছিল এই সিংহী। প্রসঙ্গত, গুজরাতের বিভিন্ন এলাকায় প্রকাশ্য রাস্তায় সিংহ বা সিংহীর দেখা পাওয়া নতুন ঘটনা নয়। এর আগেও ভাইরাল হয়েছে লোকালয়ে সিংহদের ভ্রমণে বেরনোর ভিডিও। তবে মাধবপুর গ্রামের কাছে সিংহীর এমন রূপ দেখে স্তম্ভিত সকলেই। টুইটারে এই ভিডিও শেয়ার করেছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দা। তিনি লিখেছেন, "ভাবুন কেউ একজন আপনাকে ৮০ কিলোমিটার গতিবেগে তাড়া করছে। উসেন বোল্ট থাকলেও এই সিংহীর হাত থেকে পালাতে পারতেন না। এই পরিস্থিতিতেও একে অন্যের প্রতি ধৈর্য বজায় রাখার ব্যাপারটা ভারত ছাড়া আর কোথায় পাবেন?" এ যাত্রায় ভাগ্য ভাল যে পথচারীদের কারও উপর ঝাঁপিয়ে পড়েনি সিংহীটি। কিংবা এলাকাবাসীও তেড়ে যায়নি তার দিকে। এমন পরিস্থিতিতে দু'পক্ষেরই ক্ষতির সম্ভাবনা ছিল। তবে এ ক্ষেত্রে তেমন কিছু হয়নি। যদিও এমন দ্রুত গতিতে ধেয়ে আসা সিংহীকে দেখে চমকে গিয়েছেন সকলেই। দেখুন সেই ভিডিও। https://twitter.com/i/status/1236263449778196480

```