
শেষ আপডেট: 24 February 2020 09:52
দ্বিতীয়বার ভারত সফরে ইভাঙ্কা ট্রাম্প। [/caption]
গুজরাতের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দরে সোমবার সকাল ১১টা ৪০মিনিট নাগাদ অবতরণ করেছে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ 'এয়ার ফোর্স ওয়ান' বিমান। বিমানবন্দরেই নজরে আসে ইভাঙ্কা ট্রাম্পের পোশাক। হাল্কা আকাশি রংয়ের ওয়েস্টার্ন ড্রেস জুড়ে রয়েছে লাল রংয়ের ফ্লোরাল প্রিন্ট। বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড Proenza Schouler-এর ডিজাইন করা এই পোশাক পরেই দ্বিতীয়বারের ভারত সফরে এসেছেন ট্রাম্পকন্যা।
[caption id="" align="alignnone" width="1200"]
২০১৯ সালে আর্জেন্টিনায় ট্রাম্পকন্যা। [/caption]
তবে এই পোশাকে আগেও দেখা গিয়েছে ইভাঙ্কা ট্রাম্পকে। গত বছর সেপ্টেম্বর মাসে আর্জেন্টিনা গিয়েছিলেন ইভাঙ্কা। সেই সময়েও ট্রাম্পকন্যার পরনে ছিল একই পোশাক। ভি-নেক, ছোট শার্ট কলার, সামনে বাধা বো---ইভাঙ্কার এই ডিজাইনার পোশাকের দাম ২৩৮৫ ইউএস ডলার। ভারতীয় মুদ্রায় এই পোশাকের দাম ১ লক্ষ ৭১ হাজার ৩৩১ টাকা। আর্জেন্টিনা সফরে অবশ্য ইভাঙ্কার হেয়ার স্টাইল ছিল একটু অন্য। কাঁধ পর্যন্ত ছোট করে কাটা বব কাট চুল আর হাল্কা নীল রংয়ের জুতো দেখা গিয়েছিলেন ইভাঙ্কার পায়ে।
https://www.instagram.com/p/B88RvZkJJwn/
এবারের ভারত সফরে অবশ্য কিছু বদল এসেছে। বদলে চুলের দৈর্ঘ্য এবং হেয়ার স্টাইল। পাল্টেছে জুতোও। তবে পোশাক রয়েছে একই। এর আগের বারেও যখন ভারতে এসেছিলেন ইভাঙ্কা তখনও তাঁর স্টাইল-স্টেটমেন্ট নিয়ে আলোচনা হয়েছিল। ট্রাম্পকন্যার ছিমছাম রুচিসম্মত সাজ পছন্দ হয়েছিল সকলেরই। এবারেও নিজের পোশাক দিয়ে নজর কেড়েছেন ইভাঙ্কা। হোক না পোশাকের পুনরাবৃত্তি, তাও ট্রাম্পকন্যার সাজ পছন্দ হয়েছে ভারতের আমজনতার। তবে সেসবের পাশাপাশি পোশাক পুনরাবৃত্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইভাঙ্কাকে নিয়ে শুরু হয়েছে মশকরাও।