Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় পার্কিং জট কাটাতে, তৈরি হচ্ছে নতুন পাঁচটি পার্কিং প্লাজা

দ্য ওয়াল ব্যুরো: যতদিন যাচ্ছে কলকাতায় (Kolkata) বাড়ছে যান যন্ত্রণা। রাস্তায় বেড়েই চলেছে গাড়ির সংখ্যা। গাড়ি বাড়লেও কলকাতার রাস্তায় পার্কিং (Parking) সমস্যা নিয়ে বহুদিন ভুগছেন গাড়ি মালিকরা। এবার সেই সমস্যা সমাধানের পথ খুঁজল পুরসভা। নতুন পাঁচট

কলকাতায় পার্কিং জট কাটাতে, তৈরি হচ্ছে নতুন পাঁচটি পার্কিং প্লাজা

শেষ আপডেট: 13 November 2021 08:56

দ্য ওয়াল ব্যুরো: যতদিন যাচ্ছে কলকাতায় (Kolkata) বাড়ছে যান যন্ত্রণা। রাস্তায় বেড়েই চলেছে গাড়ির সংখ্যা। গাড়ি বাড়লেও কলকাতার রাস্তায় পার্কিং (Parking) সমস্যা নিয়ে বহুদিন ভুগছেন গাড়ি মালিকরা। এবার সেই সমস্যা সমাধানের পথ খুঁজল পুরসভা। নতুন পাঁচটি পার্কিং প্লাজা (Parking Plaza) তৈরি করছে পুরসভা (Kolkata Corporation)। সূত্রের খবর, কলকাতারপাঁচটি ব্যস্ততম জায়গায় এই পার্কিং প্লাজা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারজন্য পর্যাপ্ত ব্যবস্থাও নেওয়া শুরু করে দিয়েছে পুরসভা। কোথায় কোথায় করা যায় সেইসব জমিও তদারক করা হয়েছে পুরসভার পক্ষ থেকে। জানা যাচ্ছে, কলকাতার ধর্মতলার পুরসভার মূল ভবনের সামনে, মল্লিক ঘাটের ফুল বাজারের এলাকায়, বড়বাজার, লালবাজারের অদূরে পোদ্দার কোর্ট এলাকা ও যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডের কাছে। এই পাঁচ জায়গাকে চিহ্নিত করেছে পুরসভা। তারজন্য জমিও দেখেছে পুরসভা। আরও পড়ুনঃ দমদমে ম্যানহোলে পড়ে মৃত্যু এক অটোচালকের, পুরসভাকে দায়ী করছে পরিবার ধর্মতলার কলকাতা পুরসভার মুলভবনের বিপরীতে চার্লি চ্যাপলিন পার্কের জমিকে চিহ্নিত করা হয়েছে। এই পার্কের নিচেই পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। এছাড়াও যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডের কাছে একটি পার্কি প্লাজা তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। যেহেতু যাদবপুর খুব ব্যস্ততম এলাকা তাই এখানে পার্কিং প্লাজা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে এই বিষয়ে একটি রিপোর্ট চাওয়া হয়েছিল। সেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে পুরসভাকে। যাদবপুরের এই চত্বর জুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে, যার জন্য এখানে পার্কিংলট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই এলাকা জুড়ে বিশ্ববিদ্যালয়, স্কুল, যাদবপুর স্টেশন থাকায় রোজ লাখ লাখ মানুষের সমাগম হয়। প্রচুর গাড়িও ভিড় হয়। গাড়ি রাখার জায়গার অভাব নিয়ে বহুদিন অভিযোগ ছিল, সেই সমস্যাই এবার সমাধান হতে চলেছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```