Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

সিকিমে ইন্দো-চিন সীমান্তে দুই বাহিনীর সংঘর্ষ, জখম দু'পক্ষের বেশ কয়েকজন

দ্য ওয়াল ব্যুরো: উত্তর সিকিমের নাকুলার কাছে ইন্দো-চিন সীমান্তে সংঘর্ষে জড়াল দু'দেশের সেনাবাহিনী। শনিবার রাতে দু'দেশের প্রায় দেড়শ সেনার মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ওই ঘটনায় জখম হয়েছেন দু'পক্ষের বেশ কয়েকজন। ভারতীয় নিরাপত্তাবাহিনী এই খবর জানিয়েছে

সিকিমে ইন্দো-চিন সীমান্তে দুই বাহিনীর সংঘর্ষ, জখম দু'পক্ষের বেশ কয়েকজন

শেষ আপডেট: 10 May 2020 07:20

দ্য ওয়াল ব্যুরো: উত্তর সিকিমের নাকুলার কাছে ইন্দো-চিন সীমান্তে সংঘর্ষে জড়াল দু'দেশের সেনাবাহিনী। শনিবার রাতে দু'দেশের প্রায় দেড়শ সেনার মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ওই ঘটনায় জখম হয়েছেন দু'পক্ষের বেশ কয়েকজন। ভারতীয় নিরাপত্তাবাহিনী এই খবর জানিয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার মিটার উচ্চতায় অবস্থিত নাকুলা পাস। জানা গিয়েছে রুটিন টহল চলার সময়েই সংঘর্ষের ঘটনা ঘটে। এই অঞ্চলটি কোনওদিনই সংঘর্ষপ্রবণ নয়। অন্য সীমান্ত এলাকায় যেমন মাঝেমধ্যেই ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয় তেমনটা এখানে হয় না। সাম্প্রতিক অতীতে এই অঞ্চলে কোনও সংঘাত হয়নি। সেদিক থেকে শনিবার রাতের ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই মত অনেকের। ২০১৯ সালের সেপ্টেম্বরে পূর্ব , লাদাখের ইন্দো-চিন সীমান্তে দুই বাহিনীর মধ্যে গোলাগুলির লড়াই তীব্র আকার নিয়েছিল। যদিও দু'তরফের সেনাবাহিনী আলোচনার মাধ্যমে সেই সংঘাত প্রশমিত করে। স্মরণাতীত কালে দু'দেশের সেনাবাহিনীর তীব্র সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল ইন্দো-চিন-ভুটান সীমান্তে ডোকালামে রাস্তা নির্মাণ ঘিরে। ২০১৭ সালের ১৬ জুন থেকে টানা ৭৩ দিন ধরে দু'পক্ষ চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকে। তারপর নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে দীর্ঘ কূটনৈতিক আলোচনার মাধ্যমে ডোকালামের উত্তেজনার অবসান হয়।

```