Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কৃষিবিল প্রত্যাহারের দাবিতে এবার দেশজুড়ে রেল-যোগাযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি কৃষকদের, সরকারের প্রস্তাবনা খারিজ

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরের ঠান্ডায় খোলা আকাশের নীচে ঠাই আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাজার হাজার কৃষক। প্রায় তিন সপ্তাহ হতে চলল, কোনও সমাধানসূত্র বেরোয়নি। কোনও পক্ষই সমঝোতায় আসেনি। কৃষিবিল প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। অন্যদিকে কেন্দ্রের তরফে

কৃষিবিল প্রত্যাহারের দাবিতে এবার দেশজুড়ে রেল-যোগাযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি কৃষকদের, সরকারের প্রস্তাবনা খারিজ

শেষ আপডেট: 11 December 2020 04:45

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরের ঠান্ডায় খোলা আকাশের নীচে ঠাই আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাজার হাজার কৃষক। প্রায় তিন সপ্তাহ হতে চলল, কোনও সমাধানসূত্র বেরোয়নি। কোনও পক্ষই সমঝোতায় আসেনি। কৃষিবিল প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। অন্যদিকে কেন্দ্রের তরফে আইন সংশোধনের প্রস্তাব আনা হলেও বিল প্রত্যাহার করা হবে না বলেই জানানো হয়েছে এখনও পর্যন্ত। দফায় দফায় আলোচনা করা হলেও বরফ এখনও গলেনি। তবে এতদিন শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চললেও এবার দেশজুড়ে রেল রোকো কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিলেন কৃষকরা। কৃষক নেতা বুটা সিং জানিয়েছেন, আইন সংশোধন নিয়ে সরকারের তরফে দেওয়া ২০ পাতার প্রস্তাবনা খারিজ করে দিয়েছেন কৃষকরা। প্রধানমন্ত্রী যদি তাঁদের আর্জি না শোনেন তবে তাঁরা দেশজুড়ে রেল অবরোধ শুরু করবেন। যদিও বৃহস্পতিবার কেন্দ্রের তরফে ফের অনুরোধ করা হয়, আলোচনার মাধ্যমেই যেন অচলাবস্থা কাটান কৃষকরা।কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানান, আলোচনা এখনও চলছে। এখনই বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া ঠিক নয়। সবরকম আলোচনার জন্য প্রস্তুত তাঁরা। তিনি বলেন, “আমি এখনও কৃষক ইউনিয়নগুলিকে আর্জি জানাব যে পরবর্তী দফার প্রতিবাদ, বিক্ষোভের আগে আলোচনার মাধ্যমে এর একটা রফাসূত্র খুঁজতে।” তবে আলোচনায় যে কৃষকদের অবস্থান বদলাবে না, তা অনেকেই বুঝতে পারছেন। সপ্তাহ তিনেক হতে চলল, এখনও অবরুদ্ধ দিল্লি সীমান্তের একটা বড় অংশ। অন্যদিকে দিন যত গড়াচ্ছে ততি বাড়ছে আন্দোলনের জোর। বাড়ছে জমায়েতও। কৃষকদের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, "আমরা একাধিকবার বৈঠক করেছি কোনও কাজ হয়নি। ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়, কিন্তু তাতেও প্রত্যাহার করা হয়নি এই কালা আইন। আমাদের দাবি মানা না হলে দেশব্যাপী অবরুদ্ধ হয়ে পড়বে রেল পরিষেবা। এই আন্দোলনের পাশা দাঁড়াতে গোটা দেশের মানুষই রাস্তায় নামবে।"

```