Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরপ্রদেশে মেগা জমায়েত, আরও জোরদার 'কামব্যাক' করছে কৃষক আন্দোলন?

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্র সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের (farmers) আন্দোলনে উত্তাল হয়েছিল নয়াদিল্লি (new delhi)। গত বছরের শেষের দিক থেকে আন্দোলন ব্যাপক আকার নিয়েছিল। তারপর কোভিড অতিমহামারির ধাক্কায় তা কিছুটা স্তিমিত হয়ে গেছে। কিন্

উত্তরপ্রদেশে মেগা জমায়েত, আরও জোরদার 'কামব্যাক' করছে কৃষক আন্দোলন?

শেষ আপডেট: 5 September 2021 08:32

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্র সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের (farmers) আন্দোলনে উত্তাল হয়েছিল নয়াদিল্লি (new delhi)। গত বছরের শেষের দিক থেকে আন্দোলন ব্যাপক আকার নিয়েছিল। তারপর কোভিড অতিমহামারির ধাক্কায় তা কিছুটা স্তিমিত হয়ে গেছে। কিন্তু হাল ছাড়তে রাজি নন আন্দোলনকারীরা। আবার তাঁরা জোটবদ্ধ হচ্ছেন। আফগান-পাক সীমান্তে আত্মঘাতী বিস্ফোরণ, ছিন্নভিন্ন ৩ নিরাপত্তারক্ষী উত্তরপ্রদেশের মুজাফফরনগরে রবিরাব একটি মেগা বৈঠকে সামিল হয়েছেন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারীরা। আবার আন্দোলন পুরোদমে শুরু করার বিষয়ে ভাবনা চিন্তা চলছে। দাবি একটাই, কেন্দ্রের তিন কৃষি আইন বাতিল করতে হবে। কারণ তা কৃষকদের স্বার্থের পরিপন্থী। এদিন মুজাফফরনগর থেকে আন্দোলনকারীরা কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। তাঁরা বলেছেন, সরকার বলছে গুটিকয়েক কৃষক আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। তাঁদের আমরা দেখিয়ে দিতে চাই আমরা সংখ্যায় কম নই। পার্লামেন্টে যাঁরা বসে আছেন আমরা আমাদের আওয়াজ তাঁদের কান পর্যন্ত পৌঁছে দেব। হাপুর, বুলন্দশর, আলিগড় প্রভৃতি বিভিন্ন এলাকা থেকে কৃষকরা এসে জড়ো হয়েছেন রবিবারের এই মেগা বৈঠকে। আগামী দিনে আন্দোলনকে কোন পথে এগিয়ে নিয়ে যাওয়া হবে সে বিষয়েই আলোচনা হয়। গত ন'মাসে কৃষদের আজকের এই জমায়েত সবচেয়ে বড়। তবে কোভিড আবহে এই বড় জমায়েত নিয়ে বিরোধীরা নানা জনে নানা কথা বলছেন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```