
শেষ আপডেট: 1 November 2019 11:12
এই চিঠিই জেলাশাসকের কাছে পাঠিয়েছেন কৃষিজীবী গড়ালে।[/caption]
যদি প্রশাসন তাঁর চিঠির ব্যাপারে যথাযত পদক্ষেপ না করে, তা হলে তিনি গণতান্ত্রিক পদ্ধতি মেনেই প্রতিবাদ জানাবেন বলে চিঠিতে উল্লেখ করেছেন গড়ালে।
আড়াই বছর তাদের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে বলে বিজেপির কাছ থেকে লিখিত চায় শিবসেনা, উল্টোদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীশও জানিয়ে দিয়েছেন, আগামী পাঁচ বছর তিনিই থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আর যেই হোন না কেন, আপাতত সেই আসনে বসার সম্ভাবনা নেই গড়ালের। কিন্তু তাঁর চিঠিতে একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে, রাজনৈতিক দলগুলো নির্বাচনে জেতার জন্য নানা ধরনের প্রতিশ্রুতি দিলেও, রাজ্যের সমস্যা মেটানোর চেয়ে ক্ষমতা ধরে রাখা তাদের কাছে অনেক বেশি প্রাধান্য পায়। তাই উপকূল জুড়ে যখন প্রাকৃতিক দুর্যোগ চলছে, ফসল বোনার সময় যখন কৃষকরা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন, তখন তাঁদের ভোটে রাজ্যের বৃহত্তম জোট হিসাবে আত্মপ্রকাশ করা বিজেপি-শিবসেনা এখন লড়াই করছে মুখ্যমন্ত্রী পদ নিয়ে।
রাজ্যের কৃষকদের জন্য ভাবনা, দুর্গতদের জন্য ভাবনা নয়, এখন তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মুখ্যমন্ত্রী পদের লড়াই। দেবেন্দ্র ফড়ণবীশ মুখ্যমন্ত্রী থাকুন বা আদিত্য ঠাকরে মুখ্যমন্ত্রী হোন, রাজ্যের মানউষের দুর্গতি নিয়ে তাঁদের উদ্বেগ রাজ্যের মানুষ বুঝে গেছেন এই ক’দিনেই।
পড়ুন দ্য ওয়ালের পুজো ম্যাগাজিন ২০১৯-এ প্রকাশিত গল্প: প্রতিফলন
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%a8/