দ্য ওয়াল ব্যুরো: আমির খান ইতিমধ্যেই জানিয়েছেন যৌন হেনস্থায় অভিযুক্ত কোনও ব্যক্তির সঙ্গে কাজ করবেন না তিনি। তা তিনি পরিচালক হোন কিংবা প্রযোজক বা কোনও অভিনেতা। আমিরের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন তাঁর স্ত্রী কিরণ। এ বার আমিরের পথে হাঁটলেন অক্ষয় কুমারও। জানালেন যৌন হেনস্থায় অভিযুক্ত সাজিদ খানের সঙ্গে কাজ করবেন না।
https://twitter.com/akshaykumar/status/1050638043432988672
এখন 'হাউজফুল-৪' ছবির শ্যুটিংয়ের জন্য ব্যস্ত রয়েছেন অক্ষয়। তবে এই ছবির পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে সম্প্রতি যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। আর তারপরেই অক্ষয় জানিয়েছেন, নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সাজিদের সঙ্গে তিনি কাজ করবেন না। এর পাশাপাশি 'হাউজফুল-৪ ছবির পরিচালনার দায়িত্ব থেকেও সাজিদকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন অক্ষয় কুমার। অক্ষয়ের এই সিদ্ধান্তের পরেই টুইট করে সাজিদ জানিয়েছেন 'হাউজফুল-৪' ছবির পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।
https://twitter.com/SimplySajidK/status/1050643527661584384
প্রসঙ্গত, সাজিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন দুই মহিলা। সালোনি চোপড়া নামের এক মহিলা জানিয়েছেন ২০১১ সালে সাজিদের সঙ্গে অ্যাসিসট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে গিয়েই যৌন হেনস্থার শিকার হতে হয় তাঁকে। সালোনি বলেন, সাজিদ তাঁকে প্রশ্ন করেছিলেন, "তুমি কি হস্তমৈথুন করো? সপ্তাহে কতবার হস্তমৈথুন করো?" এখানেই শেষ নয়। সালোনির অভিযোগ, তিনি কখনও যৌন হেনস্থার শিকার হয়েছেন কিনা সেই প্রশ্নও তাঁকে জিজ্ঞাসা করেন এই পরিচালক। এমনকী সালোনি কখনও তাঁর শরীরে বিশেষ করে বুকে কোনও সার্জারি করিয়েছেন কিনা সেই কথাও নাকি জানতে চান সাজিদ। অক্ষয়ের সিদ্ধান্তের পর হাউজফুল থেকে সরে দাঁড়িয়েছেন সাজিদ। আর সেই জন্য অক্ষয়কে ধন্যবাদও জানিয়েছেন সালোনি।
https://twitter.com/redheadchopra/status/1050683087879720960
https://twitter.com/redheadchopra/status/1050374581339357185
এ দিকে সালোনি চোপড়ার পাশাপাশি সাজিদের বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেত্রী রেচেল হোয়াইট। রেচেলের অভিযোগ, তাঁকে নগ্ন হয়ে নাচতে বলেছিলেন সাজিদ। সালোনির টুইটকে সমর্থন জানিয়ে রেচেল লিখেছেন, তিনি সালোনির অভিযোগ বিশ্বাস করেন। কারণ তাঁর নিজের অভিজ্ঞতাও ভয়ঙ্কর। রেচেল বলেন, "হামসকলস সিনেমার সঙ্গে সাজিদের সঙ্গে দেখা করতে চান তিনি। সাজিদ তাঁকে বাড়িতে ডেকে পাঠান। প্রস্তুত ছিলেন না রেচেল। কিন্তু সাজিদ জানিয়েছিলেন বাড়িতে সবসময়েই তাঁর সঙ্গে তাঁর মা থাকেন।" এরপর রেচেল, সাজিদের বাড়ি গেলে পরিচারিকা তাঁকে সাজিদের শোবার ঘরে নিয়ে যায়। সেখানেই ট্রেডমিলে হাঁটছিলেন পরিচালক। রেচেলের অভিযোগ, এরপরেই তাঁর সঙ্গে অশালীন কথাবার্তা বলতে শুরু করেন সাজিদ খান। এমনকী তাঁকে নগ্ন হয়ে নাচতেও বলেন। তাঁর বাড়িতে গিয়ে রেচেলকে বিকিনি ওয়াক করার কথাও বলেন সাজিদ। এমনই অভিযোগ করেছেন রেচেল।
https://twitter.com/whitespeaking/status/1050405307887828992
তবে এখানেই শেষ নয়। বলিউডলাইফ ডট কম-কে দেওয়া এক সাক্ষাৎকারে রেচেল বলেন, সাজিদের কাছে অডিশন দিতে গেলে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় তাঁর। স্তনে টোকা দিয়ে সাজিদ তাঁকে জিজ্ঞাসা করেন তা আসল কিনা। হতবাক হয়ে যান রেচেল। ভয়ও পেয়ে যান। রেচেল জানিয়েছেন সে সময় মুম্বইতে একা থাকতেন তিনি। সাজিদের বিরুদ্ধে মুখ খুললে তিনি যদি চড়াও হন রেচেলের উপর, সেই ভয়েই প্রতিবাদ করতে পারেননি রেচেল।