Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় শেষ হাসি কার মুখে? মঙ্গলবার গণনা, প্রস্তুতি তুঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুরসভার ভোট হয়ে গিয়েছে রবিবার। শীতের শহরে তাপমাত্রার পারদ যতই নামুক, নির্বাচনী উত্তাপে এখনও গা সেঁকছে তিলোত্তমা। পুরভোটের দিন শহরের নানা প্রান্ত থেকে নানা অশান্তির খবর এসেছে। বিরোধীরা তা নিয়ে প্রথম থেকেই সোচ্চার। তার

কলকাতায় শেষ হাসি কার মুখে? মঙ্গলবার গণনা, প্রস্তুতি তুঙ্গে

শেষ আপডেট: 20 December 2021 12:20

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুরসভার ভোট হয়ে গিয়েছে রবিবার। শীতের শহরে তাপমাত্রার পারদ যতই নামুক, নির্বাচনী উত্তাপে এখনও গা সেঁকছে তিলোত্তমা। পুরভোটের দিন শহরের নানা প্রান্ত থেকে নানা অশান্তির খবর এসেছে। বিরোধীরা তা নিয়ে প্রথম থেকেই সোচ্চার। তার মাঝেই আগামীকাল মঙ্গলবার হবে ভোটগণনা। তার প্রস্তুতি তুঙ্গে।   রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর, গণনার জন্য ওয়ার্ডভিত্তিক সমস্ত ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে। সবকটি ওয়ার্ডেই একসঙ্গে ভোটগণনা শুরু হবে। গণনাকেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত এলাকায় এখন থেকেই জারি করা হয়েছে ১৪৪ ধারা। ঘোষণা করা হয়েছে ড্রাই ডে।   প্রতিটি গণনাকেন্দ্রের দায়িত্বে থাকছেন একজন করে এএমআরও পদমর্যাদার অফিসার। এছাড়াও মোতায়েন করা হয়েছে তিন স্তরের পুলিশ বাহিনী।   জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টাতেই খুলে দেওয়া হবে স্ট্রং রুম। ঘড়ির কাঁটা ধরে ৮টা বাজলেই শুরু হবে গণনা। গণনাকেন্দ্রের বাইরে কুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিশের ব্যবস্থা করা হয়েছে। থাকছে ড্রোনও। যে সমস্ত কাউন্টিং এজেন্টরা আগামীকাল ভোটগণনা পর্যবেক্ষণ করবেন তাঁরা গণনাকেন্দ্রের ভিতর মোবাইল বা অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যেতে পারবেন না, তেমনটাই নির্দেশ দেওয়া হয়েছে।   কমিশন সূত্রের খবর, সবকটি গণনাকেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরার কড়া নজরদারি। চলবে ভিডিওগ্রাফি। প্রোটোকল মেনে মিডিয়াকে অনুমোদন দেওয়া হয়েছে। কোভিড আবহে পুরভোটে সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছিল কমিশন। গণনাকেন্দ্রেও তার অন্যথা হবে না। সবকটি কেন্দ্র ইতিমধ্যে স্যানিটাইজ করার কাজ চলছে। মজুত থাকবে যথেচ্ছ পরিমাণ মাস্ক, স্যানিটাইজার। এছাড়া আরএটি পরীক্ষার সুবিধাও উপলব্ধ থাকবে গণনাকেন্দ্রে।

```