Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউনে জন্মদিন, প্রবীণ নাগরিককে সারপ্রাইজ হরিয়ানা পুলিশের, আবেগে ভাসলেন প্রৌঢ়

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানা পাঁচকুলার বাসিন্দা করণ পুরী। লকডাউনে এখন গৃহবন্দি। তাও আবার একদম একা। এবারের জন্মদিনটা একেবারেই নিঃসঙ্গতায় কাটবে বলেই ধরে নিয়েছিলেন এই প্রবীণ নাগরিক। কিন্তু জন্মদিনের সকালে তাঁর জন্য যে দারুণ একতা সারপ্রাইজ অপেক্ষা

লকডাউনে জন্মদিন, প্রবীণ নাগরিককে সারপ্রাইজ হরিয়ানা পুলিশের, আবেগে ভাসলেন প্রৌঢ়

শেষ আপডেট: 28 April 2020 17:01

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানা পাঁচকুলার বাসিন্দা করণ পুরী। লকডাউনে এখন গৃহবন্দি। তাও আবার একদম একা। এবারের জন্মদিনটা একেবারেই নিঃসঙ্গতায় কাটবে বলেই ধরে নিয়েছিলেন এই প্রবীণ নাগরিক। কিন্তু জন্মদিনের সকালে তাঁর জন্য যে দারুণ একতা সারপ্রাইজ অপেক্ষা করছিল সেকথা মোটেও টের পাননি ষাট পেরোনো এই ব্যক্তি। সম্প্রতি টুইটারে ভাইরাল হয়েছে একটি ভিডিও। আইপিএস অফিসার পঙ্কজ নয়ন শেয়ার করেছেন এই ভিডিও। যেখানে দেখা গিয়েছে, একটি আবাসনের ভিতর থেকে গেটের দিকে এগিয়ে আসছেন এক প্রবীণ নাগরিক। গেটের আর এক প্রান্ত থেকে তখন মহিলা কণ্ঠে একজনকে ব্যক্তির নাম-ধাম জিজ্ঞেস করতে শোনা গিয়েছে। জবাবে ওই ব্যক্তি বলেন, “আমার নাম করণ পুরী। সিনিয়র সিটিজেন। এখানে একাই থাকি, লিখে নিন।“
আরও পড়ুন- কোলনে সংক্রমণ, আইসিইউ-তে ভর্তি ইরফান
কথা বলতে বলতেই গেটের দিকে এগিয়ে আসেন ওই ব্যক্তি। আর তখনই গেটের অন্য প্রান্তে থাকা সকলে একসঙ্গে গেয়ে ওঠেন ‘হ্যাপি বার্থ ডে’। আচমকা এমন শুভেচ্ছা পেয়ে খানিকটা চমকেই যান করণ পুরী। তারপর আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। আনন্দে বাঁধ মানেনি চোখের জল। ধরা গলাতেই বলে ওঠেন জন্মদিনে এমন সারপ্রাইজ পাবেন আশাই করেননি। একটু তফাতে দাঁড়িয়ে বাচ্চাদের মত কাঁদতে শুরু করেন তিনি। ততক্ষণে বার্থ ডে বয়ের জন্য কেক এসে গিয়েছে। গেটের ওপার থেকে এক পুরুষ কণ্ঠকে বলতে শোনা যায় “আসুন স্যার কেক কেটে নেবেন। আমরা তো আপনারই পরিবার। তাই এসেছি।“ এক মহিলাকেও বলতে শোনা যায় একই কথা। ভিডিওতে ততক্ষণে গেটের অন্য প্রান্তের সকলকেই দেখা গিয়েছে। তাঁরা সকলেই পাঁচকুলা পুলিশের সঙ্গে যুক্ত। খাকি উর্দিধারীরা হাতে কেক নিয়ে তখন গান গেয়ে এই বৃদ্ধের জন্মদিন পালনে ব্যস্ত। একজন আবার একটা টুপিও এগিয়ে দেন করণ পুরীর হাতে। ভিডিও শেয়ার করে আইপিএস অফিসার পঙ্কজ নয়ন লিখেছেন, “পুলিশের সঙ্গে দেখা হলে সবাই সবসময় আবেগপ্রবণই হয়ে পড়েন। কেউ রেগে যান, কেউবা ভয়ে থাকেন, চিন্তায় থাকেন। তবে পুলিশকর্মীদের আচরণে এভাবে আবেগপ্রবণ হতে আমি কাউকে দেখিনি।“ পাঁচকুলা ওই চার পুলিশকর্মীকে কুর্নিশ জানিয়েছেন তিনি। তাঁদের আচরণে মুগ্ধ নেট দুনিয়াও। দেখুন সেই ভিডিও। https://twitter.com/i/status/1255016549460500480

```