Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

১৬৪ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগ, ইডি-র জালে কলকাতার আরও এক ব্যবসায়ী

দ্য ওয়াল ব্যুরো: আর্থিক প্রতারণার অভিযোগে কিছুদিন আগেই শহরের এক নামী ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED)। এবার মোটা অঙ্কের টাকা ঋণ খেলাপির অভিযোগ উঠেছে শহরের আরও সংস্থার বিরুদ্ধে। ১৬৪ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগ

১৬৪ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগ, ইডি-র জালে কলকাতার আরও এক ব্যবসায়ী

শেষ আপডেট: 23 November 2021 11:39

দ্য ওয়াল ব্যুরো: আর্থিক প্রতারণার অভিযোগে কিছুদিন আগেই শহরের এক নামী ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED)। এবার মোটা অঙ্কের টাকা ঋণ খেলাপির অভিযোগ উঠেছে শহরের আরও সংস্থার বিরুদ্ধে। ১৬৪ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগ মহালক্ষ্মী কর্পোরেশনের বিরুদ্ধে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি জানিয়েছে, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে দফায় দফায় ১৬৪ কোটি টাকার ঋণ নিয়ে তা অন্য জায়গায় খাটিয়েছে এই সংস্থা। সময় পেরিয়ে গেলেও ঋণ পরিশোধ করেনি। মহালক্ষ্মী কর্পোরেশনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আগেও উঠেছিল। ২০১৭ সালে ঋণ খেলাপির মামলা দায়ের করেছিল সিবিআই। সেই ভিত্তিতেই এই সংস্থার বিরুদ্ধে এবার মামলা রুজু করেছে ইডি। তদন্তকারীরা বলছেন, সংস্থার ডিরেক্টরের বিপুল বেআইনি স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে। এখনও অবধি প্রায় ৪২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। কলকাতার স্টিল নির্মাতা সংস্থা রাম স্বরূপ ইন্ডাস্ট্রির বিরুদ্ধে ১৮৪ কোটি ৪৩ লক্ষ টাকা ঋণ খেলাপির অভিযোগ উঠেছিল দিনকয়েক আগে। সংস্থার ডিরেক্টর আশিস ঝুনঝুনওয়ালাকে গ্রেফতার করেছে ইডি। তদন্তকারীরা জানিয়েছে, ইউনাইটেড ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে অন্য সংস্থায় খাটিয়ে পরিশোধ করতে পারেননি আশিস। এই সংস্থার বিরুদ্ধে প্রথম আর্থিক তছরূপের মামলা দায়ের করে সিবিআই। পরে তদন্তে ইডিও। গত ১৬ নভেম্বর আশিস ঝুনঝুনওয়ালার টালিগঞ্জের অফিস ও বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```