Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তীব্র ভূকম্পে কাঁপল প্রশান্ত মহাসাগরীয় প্রদেশ ফিজি এবং টোঙ্গা

দ্য ওয়াল ব্যুরো: ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরীয় দুই প্রদেশ টোঙ্গা এবং ফিজি। রিখটার স্কেলে ভূমিকমের মাত্রা ৮.২। অতিরিক্ত ভারী মাত্রার এই ভূমিকম্পে আপাতত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, সমুদ্রের অনে

তীব্র ভূকম্পে কাঁপল প্রশান্ত মহাসাগরীয় প্রদেশ ফিজি এবং টোঙ্গা

শেষ আপডেট: 19 August 2018 04:16

দ্য ওয়াল ব্যুরো: ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরীয় দুই প্রদেশ টোঙ্গা এবং ফিজি। রিখটার স্কেলে ভূমিকমের মাত্রা ৮.২। অতিরিক্ত ভারী মাত্রার এই ভূমিকম্পে আপাতত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, সমুদ্রের অনেক গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ায় খুব বেশি প্রভাব পড়েনি। এমনকী এই একই কারণে এটাকে সুনামিও বলা যাচ্ছে না। তবে সমুদ্রের অনেক গভীরে ভূকম্পের উৎস হওয়ায় কার্যত প্রকৃতির রোষ কিংবা সুনামির হাত থেকে এ যাত্রায় বেঁচে গিয়েছে টোঙ্গা এবং ফিজি। নয়তো সামনে ছিল সমহূ বিপদ। এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। প্রশান্ত মহাসাগরের প্রায় ৫৬০ কিলোমিটার গভীরে অনুভূত হয়েছে এই ভূমিকম্প। প্রাথমিক ভাবে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮। কিন্তু তারপর ধীরে ধীরে বাড়তে থাকে মাত্রা। শেষ পর্যন্ত রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা দাঁড়ায় ৮.২। ইউনাইটেড স্টেট প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে বেশ কিছু ছোট ঢেউ দেখা গেলেও বড় মাপের কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।      

```