Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জঙ্গি-গাড়ি থেকে ধৃত রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া পুলিশ! এর আগেও নাম জড়িয়েছিল আফজল-কাণ্ডে

দ্য ওয়াল ব্যুরো: রক্ষকই কি ভক্ষক? জম্মু-কাশ্মীরের ডিএসপি দেবেন্দ্র সিংহ গ্রেফতার হওয়ার পরে এই প্রশ্নটাই উঠেছে জনমানসে। কারণ গত বছর ১৫ অগস্ট সাহসিকতার জন্য রাষ্ট্রপতি পদক পাওয়া এই পুলিশ অফিসার গ্রেফতার হয়েছেন কাশ্মীর থেকে দিল্লি যাওয়ার পথে।

জঙ্গি-গাড়ি থেকে ধৃত রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া পুলিশ! এর আগেও নাম জড়িয়েছিল আফজল-কাণ্ডে

শেষ আপডেট: 12 January 2020 12:17

দ্য ওয়াল ব্যুরো: রক্ষকই কি ভক্ষক? জম্মু-কাশ্মীরের ডিএসপি দেবেন্দ্র সিংহ গ্রেফতার হওয়ার পরে এই প্রশ্নটাই উঠেছে জনমানসে। কারণ গত বছর ১৫ অগস্ট সাহসিকতার জন্য রাষ্ট্রপতি পদক পাওয়া এই পুলিশ অফিসার গ্রেফতার হয়েছেন কাশ্মীর থেকে দিল্লি যাওয়ার পথে। অভিযোগ, জঙ্গিদের সঙ্গে একই গাড়িতে ছিলেন তিনি। যদিও পরে সামনে এসেছে, প্রায় দু'দশক আগের সংসদ হামলার সময়েও আফজল গুরু এই পুলিশ অফিসারের নাম উল্লেখ করেছিলেন। পুলিশ জানিয়েছে, শনিবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার মীরবাজার থেকে লস্কর-ই-তইবা ও হিজবুল মুজাহিদিন জঙ্গিদের গাড়ি থেকে গ্রেফতার করা হয় দেবেন্দ্রকে। শ্রীনগর বিমানবন্দরে অ্যান্টি হাইজ্যাকিং স্কোয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন তিনি। দু'জন জঙ্গির সঙ্গে যে গাড়িটি করে তিনি যাচ্ছিলেন, সেই গাড়ি থেকে একাধিক একে-৪৭ রাইফেল ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে। জঙ্গিদের সঙ্গে মিলে দেবেন্দ্র সেগুলি মজুত করে রেখেছিলেন বলে পুলিশ সূত্রের খবর। পরে শ্রীনগরের বাদামিবাগ ক্যান্টনমেন্টে দেবেন্দ্রর বাড়িতে হানা দিয়েও একাধিক অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। অবশ্য এই প্রথম নয়। এর আগেও দেবেন্দ্র সিংহের নাম সংবাদমাধ্যমের শিরোনামে এসেছিল। ২০০১ সালে সংসদ হামলার পরে অভিযুক্ত আফজল গুরু জেল থেকে তাঁর আইনজীবীকে যে চিঠি লিখেছিলেন, তাতে ডিএসপি দেবেন্দ্রর নাম ছিল। আফজল দাবি করেছিল, সংসদ হামলায় জড়িত থাকা এক জঙ্গি মহম্মদকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য আফজলের ওপর জোর খাটিয়েছিলেন দেবেন্দ্র। তখন তিনি বডগামের হুমহামায় দায়িত্বে ছিলেন। এর তিন বছর পরে ২০১৩ সালে আফজল গুরুর ফাঁসি হয়। তার পরে সেই চিঠির কথা প্রকাশ্যে এনেছিলেন আফজল গুরুর পরিবারের সদস্যরা। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে দেবেন্দ্র বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি তখন। পুলিশ জানিয়েছে, রবিবার কুলগাম থেকে দেবেন্দ্রর সঙ্গে যে দু'জন জঙ্গি ধরা পড়েছে, তারাও পাগড়ি পরে ছিল দেবেন্দ্রর মতোই। জানা গেছে, গাড়িটি চণ্ডীগড় যাওয়ার পরিকল্পনা করেছিল। ওই দুই জঙ্গিকে ঘাঁটি থেকে বাইরে নিয়ে যাচ্ছিলেন দেবেন্দ্রই। তারা হল কুখ্যাত হিজবুল জঙ্গি নাভিদ আহমেদ ভাট ও লস্কর জঙ্গি রফি আহমেদ। সোপিয়ান এলাকায় একাধিক পুলিশকর্মীকে খুনের অভিযোগ রয়েছে নাভিদের বিরুদ্ধে। ভিন্ রাজ্যের আপেল ব্যবসায়ী খুনেও নাম রয়েছে তার। অথচ এই দেবেন্দ্রই জঙ্গিদের বিরুদ্ধে সফল অভিযান চালানোর জন্য প্রোমোশন পেয়ে ইনস্পেক্টর থেকে ডিএসপি হয়েছিলেন। গত বছর স্বাধীনতা দিবসে পেয়েছিলেন রাষ্ট্রপতি পদক। কিন্তু সেই মানুষটিই যে এক বছরের মধ্যে জঙ্গিদের সঙ্গে একই গাড়ি থেকে উদ্ধার হবেন, তা অনেকেরই ভাবনার বাইরে ছিল। যদিও ধরার পর পর আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে সম্পূর্ণ অন্য কথা বলেছেন ধৃত দেবেন্দ্র। তিনি নাকি ওই জঙ্গিদের আত্মসমপর্ণ করানোর জন্য কথা বলতে যাচ্ছিলেন।
বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক নেতাদের মতো পুলিশ ও প্রশাসনের অনেক আধিকারিকের সঙ্গেও জঙ্গিদের যোগাযোগ আছে বলে দীর্ঘদিনের অভিযোগ। সেই অনুযায়ী নজরদারিও চালানো হয়। এই জঙ্গিদের সঙ্গে কোনওরকম বড়সড় ষড়যন্ত্রে দেবেন্দ্র সামিল ছিলেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ঠিক কী কারণ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তাদের, তাও স্পষ্ট হয়নি এখনও। দেবেন্দ্রকে জেরা করছে পুলিশ।

```