Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্টার্কটিকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বরফের চাঁই, গলছে হিমবাহ, ভয়ঙ্কর ছবি দেখাল নাসা

দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন ঝুরো বরফ। বিশাল উঁচু বরফের দেওয়াল এক ঝটকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। বিস্তৃীর্ণ এলাকা জুড়ে হিমবাহে ফাটল। ঝুরঝুর করে নেমে আসছে বরফের প্রকাণ্ড চাঁই। উপগ্রহচিত্রে আন্টার্কটিকার পাইন আইল্যান্ডের এমনই ভয়ানক ছবি দেখাল নাসা

আন্টার্কটিকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বরফের চাঁই, গলছে হিমবাহ, ভয়ঙ্কর ছবি দেখাল নাসা

শেষ আপডেট: 15 June 2021 12:26

দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন ঝুরো বরফ। বিশাল উঁচু বরফের দেওয়াল এক ঝটকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। বিস্তৃীর্ণ এলাকা জুড়ে হিমবাহে ফাটল। ঝুরঝুর করে নেমে আসছে বরফের প্রকাণ্ড চাঁই। উপগ্রহচিত্রে আন্টার্কটিকার পাইন আইল্যান্ডের এমনই ভয়ানক ছবি দেখাল নাসা। বিশ্ব উষ্ণায়ণের জেরে তাতছে পৃথিবী। জলবায়ু বদলের ভয়ঙ্কর প্রভাব পড়েছে দক্ষিণ মেরুর বরফের দেশে। প্রকাণ্ড সব হিমবাহ হলতে শুরু করেছে। ভেঙে পড়ছে বরফের দেওয়াল। সেই বরফ গলা জল সমুদ্রে গিয়ে মিশে জলস্তর বাড়িয়ে তুলছে। ধ্বংসের পথে আরও একধাপ এগিয়ে যাচ্ছে মানব সভ্যতা। নাসার স্যাটেলাইট ইমেজে ২০১৭ থেকে ২০২০ সাল অবধি কয়েকটি ছবি ধরা পড়ছে যা হাড়হিম করে দিয়েছে বিশ্বের তাবড় পরিবেশবিদ ও বিজ্ঞানীদের। পাইন আইল্যান্ডের ‘আইস সেলফ’-এ ভাঙন ধরেছে এমন খবর আগেই ছিল। কিন্তু সাম্প্রতিক কিছু ছবি দেখিয়েছে, ভয়ানক ধস নেমেছে বরফের প্রাচীরে। ভেঙে খসে পড়ছে বরফের টুকরো। দ্রুত গতিতে গলতে শুরু করেছে হিমবাহ। Timelapse shows the Pine Island Glacier flowing towards the sea as chunks of its ice shelf break off into the water উপগ্রহচিত্র দেখে পরিবেশবিদরা বলছেন, ভেঙে পড়া হিমবাহের অভিমুখ সমুদ্রের দিকে। প্রতি বছর দেড় মাইল থেকে আড়াই মাইল এগিয়ে যাচ্ছে সমুদ্রের অভিমুখে। এই গতি ইদানীংকালে আরও বেড়েছে। সম্প্রতি ‘সায়েন্স অ্যাডভান্স’ জার্নালে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। সেখানে গবেষকরা বলছেন, পশ্চিম আন্টার্কটিকায় উপকূল বরাবর বিশাল হিমবাহগুলিতে চিড় ধরেছে। ইতিমধ্যেই হিমবাহ ভেঙে সমুদ্রের জলস্তর বেড়েছে। পুরোপুরি গলতে শুরু করলে সমুদ্রের জলস্তর ৫ শতাংশ অবধি বাড়তে পারে বলেও মনে করছেন বিজ্ঞানীরা। পাইন আইল্যান্ডের যে বরফের প্রাচীর ভেঙে পড়েছে তার কারণেই সমুদ্রের জলস্তর ৪ ফুট (১.২ মিটার) বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। Pine Island Glacier ওন্টারিওর ইউনিভার্সিটি অব ওয়াটারলু-র গ্লেসিয়ার হাইড্রলজি ও আইস ডায়ানামিক্সের শীর্ষ বিজ্ঞানী ক্রিস্টিন ডো বলেছেন, বিশাল উঁচু বরফের দেওয়াল ২০ শতাংশ সঙ্কুচিত হয়েছে। কোনও কোনও এলাকা থেকে আবার বরফের চাঁই অদৃশ্য হয়ে গেছে। হিমবাহে ভাঙন এত দ্রুত হচ্ছে যে চিন্তার কারণ রয়েছে। বেশ কিছু এলাকায় বরফের দেওয়ালে বিপজ্জনক চিড় ধরে রয়েছে, যেগুলো ক্রমাগত বাড়ছে। Pine Island Glacier In Antarctica Splits | Greener Ideal গবেষকরা বলছেন, রেকর্ড হারে বরফ গলছে মেরু অঞ্চলগুলিতে। বিশেষত গত কয়েক বছরে গ্রিনল্যান্ডে বড় বড় বরফের চাঁই অদৃশ্য হয়েছে। যার মানেই হল সেইসব হিমশৈল গলে সমুদ্রে মিশে গেছে। যার ফলে সমুদ্রের জলস্তরও বেড়েছে। বিজ্ঞানীরা বলছেন, বরফ গলার হার যত বাড়বে, তত বাড়বে পৃথিবীর উষ্ণতা। আর তত দ্রুত গতিতে গলতে থাকবে বরফ। অর্থাৎ গোটাটা চক্রবৃদ্ধিহারে এগোতে থাকবে। Rift on Pine Island Glacier বিজ্ঞানীরা অঙ্ক কষে দেখেছেন, ১৯৯০ থেকে ২০০০ সাল অবধি প্রতি বছরে ৮০ হাজার কোটি টন করে বরফ গলেছে। ২০০০ সালের পর থেকে উষ্ণায়ণের প্রকোপ বাড়ায় আরও বেশি হারে বরফ গলতে শুরু করেছে পৃথিবীতে। ২০১৭ সাল অবধি বছরে গড়ে প্রায় ১ লক্ষ ৩০ হাজার কোটি টন করে বরফ গলেছে। জলবায়ু বদলের ভয়ঙ্কর প্রভাব পড়েছে গ্রিনল্যান্ডে। এখানেই সবচেয়ে বেশি বরফের চাদর মেরুকে ঢেকে রয়েছে। গত কয়েক বছরে বিশ্ব উষ্ণায়ণে এই বরফের চাদর গলতে শুরু করেছে। তাপমাত্রা বাড়ায় বিশাল বিশাল বরফের চাঁই গলে সমুদ্রে ভেসে বেড়াচ্ছে। দেখা গেছে, ২০১৯ সালের পর থেকে প্রতি মিনিটে দশ লক্ষ টন করে বরফ গলছে গ্রিনল্যান্ডে। বিজ্ঞানীরা বলছেন, যদি গ্রিনল্যান্ডের হিমবাহ সম্পূর্ণ গলে যায়, তাতে গোটা পৃথিবীতে সমুদ্রের জলস্তর গড়ে ২৩ ফুট বাড়বে।

```