Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে মধ্যপ্রদেশে, ইঙ্গিত সমীক্ষায়

দ্য ওয়াল ব্যুরো : বিহারের পর মধ্যপ্রদেশ। কিছুদিন আগে জানা যায়, বিহারে কোভিডে যতজন মারা গিয়েছেন বলে সরকার দাবি করেছিল, বাস্তবে মৃত্যু হয়েছে তার কয়েকগুণ বেশি মানুষের। এবার শোনা গেল, মৃত্যুর সংখ্যা কম করে দেখানো হয়েছে মধ্যপ্রদেশেও। সেখানকার সর

মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে মধ্যপ্রদেশে, ইঙ্গিত সমীক্ষায়

শেষ আপডেট: 12 June 2021 14:31

দ্য ওয়াল ব্যুরো : বিহারের পর মধ্যপ্রদেশ। কিছুদিন আগে জানা যায়, বিহারে কোভিডে যতজন মারা গিয়েছেন বলে সরকার দাবি করেছিল, বাস্তবে মৃত্যু হয়েছে তার কয়েকগুণ বেশি মানুষের। এবার শোনা গেল, মৃত্যুর সংখ্যা কম করে দেখানো হয়েছে মধ্যপ্রদেশেও। সেখানকার সরকার কোভিডের দ্বিতীয় ওয়েভে যতজনের মৃত্যুর হিসাব দিয়েছে, বাস্তবে মারা গিয়েছেন তার চেয়ে অনেক বেশি মানুষ। সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ ও '১৯ সালে, অর্থাৎ কোভিড অতিমহামারী শুরুর আগের দুই বছরে মধ্যপ্রদেশে এপ্রিল-মে মাসে মারা গিয়েছিলেন ৫৯ হাজার মানুষ। কিন্তু ২০২১ সালের এপ্রিল-মে মাসে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৩০ হাজার মানুষের। ওই সময় কোভিডের দ্বিতীয় ওয়েভ ছিল সবচেয়ে তীব্র। অর্থাৎ চলতি বছরের এপ্রিল-মে মাসে কোভিড পূর্ব সময়ের চেয়ে ২৯০ শতাংশ বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত মে মাসে মারা গিয়েছেন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ। মোট ১ লক্ষ ৩০ হাজার। মধ্যপ্রদেশ সরকারের দেওয়া হিসাব অনুযায়ী, গত এপ্রিল ও মে মাসে রাজ্যে কোভিডে মারা গিয়েছেন ৪১০০ জন। অনেকেই মনে করছেন, বাস্তবে যতজন মারা গিয়েছেন, তার চেয়ে অনেক কম করে দেখিয়েছে রাজ্য সরকার। এর আগে গত এপ্রিল মাসে ভোপালে বিভিন্ন শ্মশান ও সমাধিক্ষেত্র থেকে পাওয়া হিসাবে জানা যায়, কোভিডে মারা গিয়েছেন ৩৮১১ জন। কিন্তু সরকারি হিসাবে বলা হয়েছিল, এপ্রিলে ভোপাল জেলায় কোভিডে মৃতের সংখ্যা ১০৪। এর আগে কোভিডের সেকেন্ড ওয়েভ শুরু হওয়ার পরে এপ্রিল থেকে মে মাসের মধ্যে বিহারে করোনায় ঠিক কতজনের মৃত্যু হয়েছিল তার সঠিক হিসেব বের করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল পাটনা হাইকোর্ট। সেই সমীক্ষার রিপোর্টে দেখা যায়, ২০২০ সালের মার্চ থেকে ২০২১ পর্যন্ত ১৬০০ জনের মৃত্যুর যে রিপোর্ট দেখানো হয়েছিল বাস্তবে মারা গিয়েছেন তার থেকে কয়েক গুণ বেশি মানুষ। বস্তুত, এপ্রিল থেকে এ বছর জুন মাসের ৭ তারিখ অবধি কোভিডে মৃত্যু হয়েছে ৭৭৭৫ জনের। মনে করা হচ্ছে, বিহারের কয়েকটি জেলায় মৃত্যুহার সর্বাধিক। সবচেয়ে বেশি মৃত্যু পাটনায়। এমনিতে সারা দেশে কোভিডের দ্বিতীয় ঢেউ এখন স্তিমিত। শনিবার সকালে জানা যায়, তার আগের ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৪ হাজার ৩৩২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। বিগত ৭০ দিনের মধ্যে যা সর্বনিম্ন। পাশাপাশি হ্রাস পেয়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও। আপাতত দেশে অ্যাকটিভ কেস ১১ লাখ থেকে কমে হয়েছে ১০ লক্ষ ৮০ হাজার ৬৯০। যা মোট সংক্রামিতের ৩.৬৮ শতাংশ। একইসঙ্গে কমেছে পজিটিভিটি রেটও (৪.৩৯%)। আপাতত এই হার টানা পাঁচদিন পাঁচ শতাংশের নীচে রয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে দৈনিক সুস্থতার হার (৯৫.০৭%)। যদিও এতকিছুর মধ্যে দুশ্চিন্তা ঘনিয়েছে মৃত্যুর পরিসংখ্যানকে ঘিরে। গত একদিনে সারা দেশে কোভিডে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ২ জন৷

```