Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়েবাড়ি বা শেষকৃত্য, যোগ দেওয়ার সংখ্যা বেঁধে দিল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: করোনা সতর্কতায় গত ১৫ মার্চ থেকে দেশে সমস্ত জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু তৃতীয় দফার লকডাউনের মধ্যেই মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিল বিয়ের অনুষ্ঠানে সর্বাধিক কত লোক জড়ো হতে পারবেন।

বিয়েবাড়ি বা শেষকৃত্য, যোগ দেওয়ার সংখ্যা বেঁধে দিল কেন্দ্র

শেষ আপডেট: 5 May 2020 13:28

দ্য ওয়াল ব্যুরো: করোনা সতর্কতায় গত ১৫ মার্চ থেকে দেশে সমস্ত জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু তৃতীয় দফার লকডাউনের মধ্যেই মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিল বিয়ের অনুষ্ঠানে সর্বাধিক কত লোক জড়ো হতে পারবেন। একই সঙ্গে বলা হয়েছে কারও মৃত্যু হলে শেষকৃত্যে কতজন যেতে পারবেন। এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র পুণ্যসলীলা শ্রীবাস্তব জানান, বিয়ের অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন জড়ো হওয়া যাবে। কেউ মারা গেলে দাহকার্য বা সমাধিস্থ করতে যেতে পারবেন সর্বাধিক ২০ জন।" তিনি এদিন বলেছেন, প্রতিটি ক্ষেত্রেই সামাজিক দূরত্বের বিধি কঠোর ভাবে মানতে হবে। এই সময়ের মধ্যে অনেক বিয়ে লকডাউনের কারণে ভেস্তে গিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর ছেলের বিয়েও হয় বেঙ্গালুরু থেকে ৩০ কিলোমিটার দূরে। মাত্র ২৫ জনকে নিয়ে সেই অনুষ্ঠান সারতে হয়। লকডাউন পর্বে দেখা গিয়েছে ভিডিও কলেও বিয়ে সারছেন কেরলের দম্পতি। তবে এবার বিয়ের অনুষ্ঠান করা যাবে নির্দিষ্ট সংখ্যক লোক নিয়ে। এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ফের বলা হয়েছেবেসরকারি সংস্থার কর্মীদের আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করতে। যে কর্মীরা রোটেশন পদ্ধতিতে কাজে যোগ দেবেন তাঁদের প্রত্যেকের যাতে নিয়মিত স্ক্রিনিং হয় তাও দেখতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। এ ব্যাপারে সামান্য শিথিলতা চলবে না বলে স্পষ্ট বলে দিয়েছে কেন্দ্র।

```