Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সম্পত্তি নিয়ে বচসা, বাবার চোখই উপড়ে নিল ছেলে!

দ্য ওয়াল ব্যুরো: সম্পত্তি নিয়ে বচসা। আর তাঁর জেরে বাবার চোখই উপড়ে নিল ছেলে! তাও আবার কোনও অস্ত্র ছাড়াই। একেবারে খালি হাতেই। এমনটাই অভিযোগ উঠেছে বেঙ্গালুরু নিবাসী বছর চল্লিশের এক ব্যক্তির বিরুদ্ধে। বুধরবার সকালে বেঙ্গালুরুতে ঘটেছে এমন ঘটনা। 

সম্পত্তি নিয়ে বচসা, বাবার চোখই উপড়ে নিল ছেলে!

শেষ আপডেট: 29 August 2018 04:24

দ্য ওয়াল ব্যুরো: সম্পত্তি নিয়ে বচসা। আর তাঁর জেরে বাবার চোখই উপড়ে নিল ছেলে! তাও আবার কোনও অস্ত্র ছাড়াই। একেবারে খালি হাতেই। এমনটাই অভিযোগ উঠেছে বেঙ্গালুরু নিবাসী বছর চল্লিশের এক ব্যক্তির বিরুদ্ধে। বুধরবার সকালে বেঙ্গালুরুতে ঘটেছে এমন ঘটনা। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম অভিষেক চেতন। পুলিশ আরও জানিয়েছে, অভিষেক একজন ড্রাগ অ্যাডিক্ট এবং সেরকম কিছু উপার্জনও করেন না। পুলিশ জানিয়েছে বেঙ্গালুরুর জে পি নগরে অভিষেকের বাবা পরমেশ্বরের (৬৫) একটি বাড়ি রয়েছে। সেই বাড়ি অভিষেকের নামে লিখে দেওয়া নিয়েই বুধবার সকালে বাবার সঙ্গে ঝামেলা শুরু হয় অভিষেকের। পরমেশ্বর চেয়েছিলেন নিজের সম্পত্তি ছেলে এবং মেয়ের মধ্যে ভাগ করে দিতে। কিন্তু তাতে রাজী হননি অভিষেক। এরপরেই বাবা-ছেলের মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয়। উত্তেজনা পৌঁছয় চরমে। এই সময় আচমকাই বাবার চোখ উপড়ে নেন অভিষেক। রক্তাক্ত অবস্থায় তীব্র যন্ত্রণায় বাবাকে কাতরাতে দেখে পালিয়ে যায় ছেলে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার করা হয়েছে অভিষেক চেতনকে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পরমেশ্বর। চিকিৎসকরা জানিয়েছেন, এখন তাঁর অবস্থা স্থিতিশীল। কিন্তু একটা চোখ তিনি চিরকালের মতো হারিয়ে ফেলেছেন।

```