Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ! বাপ-ঠাকুর্দার কবরে গিয়ে নথি চাইলেন কংগ্রেস নেতা

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইন নিয়ে তোলপাড় চলছে সারা দেশে। নানারকম দ্বন্দ্ব এবং আতঙ্কে আন্দোলনের চেহারা নিয়েছে বিরোধিতা। সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়েছে, 'কাগজ দেখাব না'। অনেকেই বলছেন, পূর্বপুরুষের নথিপত্র কোথায় পাব। এই আবহেই এক অভিনব মজ

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ! বাপ-ঠাকুর্দার কবরে গিয়ে নথি চাইলেন কংগ্রেস নেতা

শেষ আপডেট: 24 January 2020 07:55

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইন নিয়ে তোলপাড় চলছে সারা দেশে। নানারকম দ্বন্দ্ব এবং আতঙ্কে আন্দোলনের চেহারা নিয়েছে বিরোধিতা। সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়েছে, 'কাগজ দেখাব না'। অনেকেই বলছেন, পূর্বপুরুষের নথিপত্র কোথায় পাব। এই আবহেই এক অভিনব মজার কাণ্ড ঘটিয়েছেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের এক কংগ্রেস নেতা হাসিব আহমেদ। পূর্ব পুরুষদের কবরে গিয়ে কাগজের জন্য প্রার্থনা করেছেন তিনি। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার হাসিব আহমেদ তাঁর অনুগামীদের সঙ্গে নিয়ে পূর্বপুরুষদের কবরস্থানে পৌঁছে যান। সেখানে গিয়ে তাঁদের কাছে রীতিমতো প্রার্থনা করেন, নাগরিকত্ব প্রমাণের কাগজ পাওয়ার জন্য। তিনি জানান, তাঁর নাগরিকত্ব প্রমাণের জন্য যে নথি প্রয়োজন, তা তাঁর পূর্বপুরুষদের কাছেই ছিল। তাঁরা সেসব কোথায় রেখে গেছেন তিনি জানেন না। তাই একমাত্র পূর্বপুরুষরাই তাঁর নাগরিকত্ব প্রমাণ করার ব্যাপারে সাহায্য করতে পারবে। সেই কারণেই এই বিশেষ প্রার্থনা। কংগ্রেস নেতা আরও দাবি করেন, পূর্বপুরুষরা যদি নাগরিকত্ব প্রমাণের কাগজপত্র দিতে না পারেন, তাহলে মোদী সরকারকে তিনি অনুরোধ করবেন যেন তাঁর এবং তাঁর পরিবারের সঙ্গে এই কবর খুঁড়ে তাঁর পূর্ব পুরুষদেরও ডিটেনশন সেন্টারে পাঠানোর ব্যবস্থা করা হয়। কারণ তাঁর পূর্বপুরুষদের কাছেও নাগরিকত্ব প্রমাণের কোনও কাগজ নেই। কংগ্রেস নেতার এই কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। শোনা গেছে, এই প্রথম নয়। এই কংগ্রেস নেতা এর আগেও একাধিক এইধরনের কাজকর্ম করেছেন। এর আগে রাহুল গান্ধীকে শিব হিসেবে পোস্টার তৈরি করেছিলেন হাসিব আহমেদ। সনিয়া গান্ধীকে ঝাঁসির রানি হিসেবেও একটি পোস্টারে তৈরি করেছিলেন তিনি। বারবারই মজার মোড়কে নানা ইস্যু সম্পর্কে নিজের মত জানান তিনি। এখন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিয়েছে কংগ্রেস। শুধু কংগ্রেস নয়, দেশজুড়ে সাধারণ মানুষও পথে নেমেছেন এই আইনের বিরুদ্ধে। দাবি উঠেছে, এই আইন অসাংবিধানিক ও গণতন্ত্রবিরোধী। নাগরিকত্ব প্রমাণের জন্য যে সমস্ত নথি দরকার, তা বহু মানুষেরই নেই। সেক্ষেত্রে তাঁদের অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা হবে এই নয়া আইনে। ইতিমধ্যেই অসমের ১৯ লক্ষ মানুষের নাম নাগরিকপঞ্জিতে ওঠেনি নথি দেখাতে না পারার কারণে। ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে তাঁদের।

```