Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

লাদাখ সীমান্তে গ্রাম বানাচ্ছে চিন, সেনাদের থাকার বন্দোবস্ত! চিন্তা শিলিগুড়ি করিডর নিয়েও

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব লাদাখের (LAC) প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরানোর কোনও অভিপ্রায়ই দেখা যাচ্ছে না চিনের। শেষবার চুসুল-মলডোতে সেনা কম্যান্ডার পর্যায়ের বৈঠকের পরেও লাল ফৌজের মতিগতি ভাল ঠেকছে না ভারতীয় সেনাবাহিনীর (Indian Army)। ইস্টার্

লাদাখ সীমান্তে গ্রাম বানাচ্ছে চিন, সেনাদের থাকার বন্দোবস্ত! চিন্তা শিলিগুড়ি করিডর নিয়েও

শেষ আপডেট: 20 October 2021 07:00

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব লাদাখের (LAC) প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরানোর কোনও অভিপ্রায়ই দেখা যাচ্ছে না চিনের। শেষবার চুসুল-মলডোতে সেনা কম্যান্ডার পর্যায়ের বৈঠকের পরেও লাল ফৌজের মতিগতি ভাল ঠেকছে না ভারতীয় সেনাবাহিনীর (Indian Army)। ইস্টার্ন আর্মি কম্যান্ড লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে বলেছেন, সীমান্ত বরাবর ছোট ছোট ঘর তুলতে দেখা গেছে চিনের সেনাদের। ভারত-চিন-ভুটান সীমান্ত বরাবর একের পর এক জনপদ তৈরির কাজে নেমেছে চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA)। একদিনে সেনা মোতায়েনের ব্যবস্থা, অন্যদিকে অস্ত্রশস্ত্র মজুত রাখা, দুই উদ্দেশ্যই সাধন হবে সেখানে। সেনা কম্যাম্ডার মনোজ পাণ্ডে বলছেন, ভারতীয় বাহিনী বরাবরই শান্তি চুক্তির সপক্ষে। দুই দেশের সেনা পর্যায়ের বৈঠকের পরে সেনা সরিয়ে নিয়ে যাওয়ার যে চুক্তি হয়েছিল তা ভারত মানলেও চিন মানেনি। উল্টে সীমান্ত বরাবর নতুন করে সেনা মোতায়েন করার কাজ শুরু হয়েছে। কিছুদিন আগেই লাদাখ সীমান্তে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। তিনি জানিয়েছিলেন, চিনের সেনা ফের সীমান্তের কাছাকাছি এলাকায় ফিরে এসেছে। নতুন করে সেনা মোতায়েন করছে চিন। সামরিক ঘাঁটি তৈরি করছে। সেনাদের থাকার অস্থায়ী ছাউনিও তৈরি হচ্ছে। এর থেকেই স্পষ্ট, এখনই সীমান্ত ছেড়ে যেতে রাজি নয় চিন। ভারতীয় নিয়ন্ত্রণাধীন এলাকায় ফের অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে তারা। তাই সদা সতর্ক থাকতে হচ্ছে ভারতীয় বাহিনীকেও। সীমান্ত আগলে সর্বক্ষণ প্রহরায় রয়েছে ভারতীয় সেনাবাহিনীও। Satellite images show China has built a village with 100 homes in disputed Indian territory | Daily Mail Online আরও খবর: লাদাখ সীমান্তে এখনও নিঃশ্বাস ফেলছে চিনের সেনা, পিছু হটবে না ভারতীয় বাহিনীও: সেনাপ্রধান ভারতীয় সেনা সূত্র বলছে, আন্তর্জাতিক সীমান্ত চুক্তি মাফিক কোনও দেশের সেনাই বেআইনিভাবে সীমান্ত পার হতে পারে না। আঞ্চলিক সীমান্তগুলির সার্বভৌমত্ব রক্ষার জন্য চুক্তিবদ্ধ দুই দেশই। কিন্তু চিনের বাহিনী সে চুক্তি বারে বারেই লঙ্ঘন করেছে। গালওয়ানের সংঘাত তার অন্যতম বড় প্রমাণ। সেনা ঢুকিয়ে জোরজবরদস্তি আধিপত্য বিস্তারের চেষ্টা সম্ভব নয় বুঝেই চিন ঘুরপথে একটু একটু করে সীমান্তে তাদের শক্তি বাড়িয়ে চলেছে। এই গ্রামগুলি সেজন্যই তৈরি বলে মনে করা হচ্ছে। চিনের স্ট্র্যাটেজি হল ‘বর্ডার ডিফেন্স ভিলেজ।’ এই সব গ্রামগুলিতে সেনা বাঙ্কার তৈরি হবে। অস্ত্রশস্ত্র মজুত করে রাখা হবে। সীমান্তের হালহকিকতের খবর যাবে পিপলস লিবারেশন আর্মির কাছে। সীমান্তে ভারতের সেনা বিন্যাস কেমন, তার গোপন খবরও চলে যাবে চিনের কাছে। চিনের সেনার এই গ্রাম তৈরির পেছনে আরও একটা উদ্দেশ্য আছে বলে মনে করছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। তিনি জানাচ্ছেন, ভারতের সীমান্ত এলাকাগুলিতে চিনের এই গ্রাম তৈরির কৌশল চিকেন’স নেককে আয়ত্তে নেওয়ারও একটা উদ্দেশ্য হতে পারে। এই চিকেন’স নেক আসলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগসূত্র তৈরি করেছে। পূর্বে নেপাল, পশ্চিমে রয়েছে বাংলাদেশ, মাঝের একটা সরু ফালির মতো অংশ ভারতের নিয়ন্ত্রণে। এতটাই সরু ও সঙ্কীর্ণ ওই এলাকা যে তাকে কল্পনায় মুরগির ঘাড়ের সঙ্গে তুলনা করা হয়। তাই ওই নাম। যেহেতু শিলিগুড়ি ছুঁয়ে গেছে, তাই একে শিলিগুড়ি করিডরও বলে। এই শিলিগুড়ি করিডরের আন্তর্জাতিক গুরুত্ব আছে। নেপাল ও ভুটানের সঙ্গে বিশ্বের নানা দেশের যোগাযোগ রাখতে এই শিলিগুড়ি করিডরের গুরুত্ব রয়েছে। আবার উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ রাখতেও এই করিডর গুরুত্বপূর্ণ। চিন বরাবরই এই এলাকাকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে মরিয়া। তাই সিকিম, অরুণাচল, ভুটান সীমান্তে সর্বদাই সক্রিয় থাকে লাল সেনা। কোনওভাবে এই এলাকা ভারতের হাতছাড়া হয়ে গেলে উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে সংযোগই বিচ্ছিন্ন হয়ে যাবে দেশের বাকি অংশের। কাজেই চিন্তার কারণ রয়েছে বলেই মনে করছে ভারতীয় বাহিনী। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```