Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

#Breaking: পরপর পাঁচদিন, বুধবারও রাজীব কুমারকে জেরা করবে সিবিআই

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারও শেষ হল না কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ। বুধবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে এ দিন সন্ধ্যায় তাঁকে নোটিস ধরালেন সিবিআই কর্তারা। সুপ্রিম কোর্টের নির্দেশে গত শনিবার শিলংয়ে সিবিআইয়ের দফতরে রাজী

#Breaking: পরপর পাঁচদিন, বুধবারও রাজীব কুমারকে জেরা করবে সিবিআই

শেষ আপডেট: 12 February 2019 16:30

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারও শেষ হল না কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ। বুধবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে এ দিন সন্ধ্যায় তাঁকে নোটিস ধরালেন সিবিআই কর্তারা। সুপ্রিম কোর্টের নির্দেশে গত শনিবার শিলংয়ে সিবিআইয়ের দফতরে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছিলেন কেন্দ্রীয় তদন্ত এজেন্সির কর্তারা। এক সময় চিটফান্ড কাণ্ডের তদন্তের দায়িত্ব ছিল যাঁর উপরে, তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য গুছিয়েই নেমেছিলেন তাঁরা। কিন্তু সেই পর্ব যে এতো দিন চলবে কে জানত! বুধবার পঞ্চম দিনেও জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হবে কিনা তাও এখনও স্পষ্ট নয়। স্মরণকালের মধ্যে কলকাতার কোনও পুলিশ কমিশনারকে কোনও ঘটনায় সিবিআইয়ের এরকম ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার নজির এক প্রকার বিরল। রোজ সকাল ১০ টা নাগাদ সিবিআই দফতরে যাচ্ছেন রাজীববাবু। সেখান থেকে বেরোচ্ছেন কোনও দিন সন্ধ্যা সাতটায়, কোনও দিন রাত ন'টায়। তৃণমূল অবশ্য বলছে, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। সিবিআই-কে লেলিয়ে দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে। প্রসঙ্গত, রাজীব কুমার ছাড়াও চিটফান্ড কাণ্ডে রাজ্য পুলিশের আরও কয়েকজন কর্তাকে নোটিস দিয়ে রেখেছে সিবিআই। এর মধ্যে অন্যতম হলেন বিধাননগর কমিশনারেটের প্রাক্তন গোয়েন্দা প্রধান তথা বর্তমানে মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষ। তিনি অবশ্য সিবিআইয়ের ওই নোটিসের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন। ওই মামলার ভিত্তিতে আদালত নির্দেশ দিয়েছিল, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত নোটিস ইত্যাদি সংক্রান্ত যাবতীয় কিছু স্থগিত রাখা হবে। ফলে কাল ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট কী নির্দেশ দেয় তাও দেখার। সুপ্রিম কোর্ট যেমন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল, হাইকোর্ট অর্ণবকে সে রকমই নির্দেশ দিলে তাঁকেও সিবিআইয়ের জেরার মুখে পড়তে হতে পারে। সিবিআইয়ের একটি সূত্রের মতে, সেক্ষেত্রে রাজীব কুমার ও অর্ণব ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। বিশেষ করে শিলংয়ে জিজ্ঞাসাবাদের সময় রাজীব কুমার নাকি বারবারই বলেছেন যে চিটফান্ড তদন্তে খুব ভাল করেছেন অর্ণব ঘোষ। কখনও সখনও অর্ণব তাঁর কাছে পরামর্শ চাইলে তিনি তা দিতেন মাত্র।

```