
শেষ আপডেট: 14 October 2019 12:22
এই খেলায় হেরে গিয়ে আত্মহত্যার ঘটনাও ঘটেছে পৃথিবীর নানা দেশে। এজন্যই পৃথিবীর বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ করা হয়েছে পাবজিকে। বিভিন্ন দেশের মনোরোগ বিশেষজ্ঞরা এই গেমের মারণ নেশা থেকে যুবসম্প্রদায়কে বেরিয়ে আসার আবেদন জানিয়েছেন। কয়েক সপ্তাহ মোবাইল ফোন থেকে দূরে থাকার কথা বলেছেন, এই গেমের নেশা থেকে মুক্তি পেতে।
কিন্তু অনলাইন গেমের বাজারে এ হেন পাবজি এখন মুখ থুবড়ে পড়েছে। কারণ প্রায় তুফান তুলে বাজারে এসে হাজির আরেকটি অনলাইন গেম ‘কল অব ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার' এর মোবাইল (Android ও iOS) ভার্সন। এ বছরের ১ অক্টোবর রিলিজ করেছে এই গেমটি। তারপর থেকে গুগল প্লে-স্টোর এবং আই-স্টোর থেকে ‘কল অব ডিউটি’ নামের গেমটির ডাউনলোডের সংখ্যা দেখে চমকে গিয়েছেন বিশ্বের তাবড় তাবড় অনলাইন গেম বিশেষজ্ঞরা।
অনলাইন গেম নিয়ে সমীক্ষা করে MobileInsight নামে একটি সংস্থা, সেই সংস্থার প্রধান র্যান্ডি নেলসন বলেছেন এই ‘কল অব ডিউটি’ নামের গেমটি নতুন ইতিহাস তৈরি করেছে। রিলিজের পর প্রথম সপ্তাহের ডাউনলোডের নিরিখে ‘কল অব ডিউটি’ নামের গেমটি পাবজি'কে শোচনীয় ভাবে পরাস্ত করেছে। রিলিজের পর ‘পাবজি’ গেমটি প্রথম সপ্তাহে ডাউনলোড হয়েছিল প্রায় দু’কোটি ৬৩ লক্ষ বার। সেখানে রিলিজ করার পর প্রথম সপ্তাহেই ‘কল অব ডিউটি’ গেমটি ডাউনলোড করা হয়েছে ১০ কোটি বারেরও বেশি।
২০০৩ সালে ‘কল অব ডিউটি’ গেমটি Infinity Ward নামে আমেরিকান ভিডিয়ো গেম নির্মাতা কম্পিউটারের জন্য প্রথম বাজারে আনে। ২০০৭ সালে আসে Call of Duty 4: Modern Warfare। ২০১৮ সালে রিলিজ করে Call of Duty: Black Ops। এবার এল মোবাইলের জন্য তৈরি করা Call of Duty: Modern Warfare। এই গেমের প্রধান আকর্ষণ হল এটি একটি ফার্স্ট পার্সন শ্য়ুটার গেম। এ ছাড়া পাবজির তুলনায় অনলাইনে এই গেমটি অনেক সহজে খেলা যায় বলেও দাবি করেছে গেমটির নির্মাতা চিনের টেন্সেন্ট হোল্ডিং লিমিটেড।