Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

BREAKING: শেষ মুহূর্তে থমকে গেল চন্দ্রযান-২ উৎক্ষেপণ! ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি

দ্য ওয়াল ব্যুরো: আর এক ঘণ্টাও বাকি ছিল না। ঘড়ির কাঁটা বলছিল, ঠিক ৫৬ মিনিটের মাথায় উড়ে যাবে চন্দ্রযান-২। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা কেন্দ্রের বাইরে রীতিমতো উৎসবের আমেজ। রবিবার ভোর ৬টা ৫১ মিনিট থেকে ২০ ঘণ্টার কাউন্টডাউন শুরু হয়েছিল। সেই কাউ

BREAKING: শেষ মুহূর্তে থমকে গেল চন্দ্রযান-২ উৎক্ষেপণ! ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি

শেষ আপডেট: 14 July 2019 22:01

দ্য ওয়াল ব্যুরো: আর এক ঘণ্টাও বাকি ছিল না। ঘড়ির কাঁটা বলছিল, ঠিক ৫৬ মিনিটের মাথায় উড়ে যাবে চন্দ্রযান-২। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা কেন্দ্রের বাইরে রীতিমতো উৎসবের আমেজ। রবিবার ভোর ৬টা ৫১ মিনিট থেকে ২০ ঘণ্টার কাউন্টডাউন শুরু হয়েছিল। সেই কাউন্টডাউন শেষ হওয়ার আগেই থমকে গেল। ইসরোর তরফে আচমকা ঘোষণা করা হল, উৎক্ষেপণ হবে না। স্থগিত করা হল অভিযান। রকেটে যান্ত্রিক ত্রুটি পাওয়া গিয়েছে বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ইসরো-সূত্রে। ভারতীয় সময়ে, রবিবার রাত ২.৫১ মিনিটে প্রথম বার চাঁদের অন্ধকার দিকে ‘বাহুবলী’ রকেট- জিএসএলভি এমকে থ্রি পাঠানোর কথা ছিল ইসরো-ক। পৃথিবীর মহাকাশ গবেষণায় ইতিহাস সৃষ্টি করার কথা ছিল এই চন্দ্রযানের। কিন্তু জানা গেল, আপাতত স্থগিত মিশন। যান্ত্রিক কারণে আজ উড়ান নেওয়া সম্ভব নয় বলে ঘোষণা করে দেওয়া হল মাঝরাতে। https://twitter.com/ANI/status/1150476234092109824 মার্চ মাসেই মহাকাশে ক্ষেপণাস্ত্র পাঠিয়ে উপগ্রহ ধ্বংসের পরীক্ষায় সফল হয়েছিল ভারত। জায়গা করে নিয়েছিল আমেরিকা, রাশিয়া, চিনের পরেই। সব ঠিক থাকলে আজ উড়ে যেত চন্দ্রযান-২। সেপ্টেম্বরের গোড়ার দিকে চাঁদে পৌঁছনোর কথা ছিল সেই চন্দ্রযানের৷ কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত স্থগিত রাখা হল এই মিশন। পরবর্তীতে কবে ফের উৎক্ষেপণ হবে, তা এখনও ঘোষণা করা হয়নি ইসরোর তরফে। চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথ ছিল ইসরো-র এই মহাকাশযানের। এই মিশনের নাম দেওয়া হয়েছিল চন্দ্রযান ২। জানা গিয়েছিল, চাঁদের মাটিতে নানা পরীক্ষা চালাবে এই মহাকাশযান। চাঁদে কি সত্যিই জল রয়েছে বা আদৌ কোনও দিন জলের অস্তিত্ব পাওয়ার মতো পরিবেশ রয়েছে-- তারই খোঁজে চলেছিল চন্দ্রযান-২। আজকের উৎক্ষেপণ সফল হলে আমেরিকা, রাশিয়া, চিনের পর ভারত চাঁদে পা রাখত। https://twitter.com/ANI/status/1150508999520993285 কিন্তু প্রযুক্তিগত বাধার কারণেই এই অভিযান আপাতত পিছিয়ে দিতে হল বলে মাঝরাতে সাংবাদিক সম্মেলন করে জানাল ইসরো। রাত দু'টো বাজার ঠিক মিনিট পাঁচেক আগে উৎক্ষেপণ হবে না বলে সিদ্ধান্ত নেয় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।

```