Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নতুন করোনা ভাইরাসের হানা, ব্রিটিশ প্রধানমন্ত্রী কি আসতে পারবেন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে

  দ্য ওয়াল ব্যুরো: ২০২১-এর ২৬ জানুয়ারি লালকেল্লার কুচকাওয়াজে প্রধান অতিথি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু যে ভাবে ব্রিটেন জুড়ে নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে তাতে কি তিনি আসতে পারবেন ভারতে? ব্রিটিশ মেডিক্যাল কাউন্সিল

নতুন করোনা ভাইরাসের হানা, ব্রিটিশ প্রধানমন্ত্রী কি আসতে পারবেন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে

শেষ আপডেট: 23 December 2020 02:00

  দ্য ওয়াল ব্যুরো: ২০২১-এর ২৬ জানুয়ারি লালকেল্লার কুচকাওয়াজে প্রধান অতিথি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কিন্তু যে ভাবে ব্রিটেন জুড়ে নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে তাতে কি তিনি আসতে পারবেন ভারতে? ব্রিটিশ মেডিক্যাল কাউন্সিলের প্রধান ডাক্তার চাঁদ নাগপাল বলেছেন, এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে বরিস জনসনের আসার কোনও সম্ভাবনা নেই। ব্রিটিশ সরকার হয়তো সেই ঝুঁকি নেবে না। পর্যবেক্ষকদের মতে, একে তো বরিস জনসন নিজে দুবার করোনা আক্রান্ত হয়েছিলেন। তার মধ্যে একজন প্রধানমন্ত্রী ভারতে আসা মানে তাঁর সঙ্গে অন্তত কয়েক ডজন অফিসার আসবেন। প্রোটোকল অনুযায়ী তাঁদের আসতে হবে। তা ছাড়া বড় সংখ্যায় নিরাপত্তাকর্মী থাকবেন। সেটা ভারতের ক্ষেত্রেও ঝুঁকির। ব্রিটেনে করোনার নতুন প্রজাতি ছড়িয়ে পড়ার পরে চিন্তা বেড়েছে বাকি দেশগুলিরও। ব্রিটেনের সঙ্গে বিমান ও অন্যান্য পরিবহণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে ৩০টিরও বেশি দেশ। আজ বুধবার থেকে ব্রিটেনের সঙ্গে সমস্ত বিমান যোগাযোগ বন্ধ করতে চলেছে ভারতও। আগামী ৩১ ডিসেম্বর অবধি এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে মঙ্গলবার অবধি ব্রিটেন থেকে বিমান চলাচল করছে দেশে। যার মধ্যে গত রবিবারের ফ্লাইটে কলকাতার ওই দুই যাত্রীর শরীরে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় চিন্তা বেড়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের। তবে সংক্রামিতদের শরীরে ভাইরাসের নতুন স্ট্রেন রয়েছে কিনা সেটা এখনও জানা যায়নি। সূত্রের খবর, ২২২ জন যাত্রী ছিলেন ওই বিমানে। সকলেরই আরটি-পিসিআর টেস্ট করা হবে বলে জানা গিয়েছে। আপাতত বাকিদের সাতদিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সংক্রামিত দু’জনকে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের পরীক্ষা করা হচ্ছে। ব্রিটেন ফেরত বিমানে করোনা ধরা পড়েছে কর্নাটক ও তামিলনাড়ুর এক যাত্রীর শরীরেও। ব্রিটেন থেকে দিল্লি হয়ে চেন্নাই যাচ্ছিল বিমানটি। তামিলনাড়ুর স্বাস্থ্যসচিব জে রাধাকৃষ্ণাণ বলেছেন, বিমানের সমস্ত যাত্রীর কোভিড টেস্ট করানো হচ্ছে। যাত্রীর শরীর থেকে নেওয়া নমুনা পাঠানো হয়েছে পুণের এনআইভিতে।

```