Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

এখনই লোকসভা ভোট হলে ৩২ টি আসন হারাবে বিজেপি, যদিও মোদীই সেরা পছন্দ

দ্য ওয়াল ব্যুরো: এখনই লোকসভা ভোট হলে ৩২টি আসন হারাবে বিজেপি, একটি সমীক্ষায় এই দাবি করা হয়েছে। অর্থাৎ গত বছর মে মাসে ৩০৩টি আসন নিয়ে ক্ষমতায় ফেরা বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে একটি আসন কম পাবে, অর্থাৎ তারা পাবে ২৭১টি আসন। নিরঙ্কুশ সংখ্

এখনই লোকসভা ভোট হলে ৩২ টি আসন হারাবে বিজেপি, যদিও মোদীই সেরা পছন্দ

শেষ আপডেট: 23 January 2020 17:44

দ্য ওয়াল ব্যুরো: এখনই লোকসভা ভোট হলে ৩২টি আসন হারাবে বিজেপি, একটি সমীক্ষায় এই দাবি করা হয়েছে। অর্থাৎ গত বছর মে মাসে ৩০৩টি আসন নিয়ে ক্ষমতায় ফেরা বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে একটি আসন কম পাবে, অর্থাৎ তারা পাবে ২৭১টি আসন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২টি আসন। ‘মুড ইফ দ্য নেশন’ নামে ইন্ডিয়া টুডে গ্রুপ ও কার্ভি ইনসাইটস এই সমীক্ষাটি করেছে। সমীক্ষায় দাবি করা হয়েছে, এখনই ভোট করা হলে লোকসভায় কংগ্রেস আগের চেয়ে আটটি আসন বেশি পাবে। প্রধানমন্ত্রী হিসাবে এখনও দেশের এক নম্বর পছন্দ নরেন্দ্র মোদীই, উত্তরদাতাদের ৫৩ শতাংশ তাঁকেই প্রধানমন্ত্রী হিসাবে চাইছেন। রাহুল গান্ধী তাঁর ঠিক পরেই, তবে উত্তরদাতাদের মধ্যে মাত্র ১৩ শতাংশ তাঁকে প্রধানমন্ত্রী পদে চাইছেন। সমীক্ষায় দাবি করা হয়েছে, জোটের হিসাব ধরলে এখনই ভোট হলে কেন্দ্রে ৫০টি মতো আসন হারাবে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এনডিএ জোট। জোট থেকে শিবসেনার বেরিয়ে যাওয়া ও দেশজুড়ে নাগরিক প্রতিবাদই এর কারণ। তবে তার পরেও সরকারের উপরে কোনও বিপদ নেই কারণ সংসদে যেখানে ২৭২টি আসন দরকার সে জায়গায় এনডিএ জোটের হাতে থাকছে ৩০৩টি আসন। যাঁদের নিয়ে এই সমীক্ষা করা হয়েছে তাঁরা মনে করছেন দেশের অর্থনীতির, বেকারত্বের মতো গুরুত্বপূর্ণ ইস্যু থেকে নজর ঘোরাতেই সিএএ এবং এনআরসি নিয়ে হইচই করছে সরকার। ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের লাভ হবে ১৫টি আসন। এখনই ভোট হলে শতাংশের হিসাবে এনডিএর কমবে চার শতাংশ ভোট উল্টো দিকে ইউপিএর লাভ হবে দুই শতাংশ ভোট যদিও তাতেই ১৫টি আসন তারা ২০১৯ সালের তুলনায় বেশি পাবে। বর্তমান পরিস্থিতিতেও মোদী সরকারের কোনও ভয় নেই তবে সমীক্ষায় বলা হয়েছে, যদি শিবসেনা, বহুজন সমাজ পার্টি, সমাজবাদী পার্টি ও বামেরা একজোট হয় তা হলে বিজেপিকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে।

```