Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে বড় ভোট হতে চলেছে বিহারে, একাধিক বিধি ঘোষণা কমিশনের

দ্য ওয়াল ব্যুরো: বিহারে যে নির্ধারিত সময়ে ভোট হতে চলেছে তা আগেই লেখা হয়েছিল দ্য ওয়াল-এ। শুক্রবার দুপুরে.মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা সাংবাদিক সম্মেলন করে বিহার ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছেন। সেই সঙ্গে কোভিড পরিস্থিতিতে ভোট প্রক্রিয়ায়

করোনা পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে বড় ভোট হতে চলেছে বিহারে, একাধিক বিধি ঘোষণা কমিশনের

শেষ আপডেট: 25 September 2020 08:54

দ্য ওয়াল ব্যুরো: বিহারে যে নির্ধারিত সময়ে ভোট হতে চলেছে তা আগেই লেখা হয়েছিল দ্য ওয়াল-এ। শুক্রবার দুপুরে.মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা সাংবাদিক সম্মেলন করে বিহার ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছেন। সেই সঙ্গে কোভিড পরিস্থিতিতে ভোট প্রক্রিয়ায় একাধিক বদল এনেছে কমিশন। বলা হয়েছে, কোভিড পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হতে চলেছে বিহারে। এদিন কমিশন জানিয়েছে কী কী বদল আসছে নিয়মে-- ১. ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছে এক ঘণ্টা। সকাল সাতটা থেকে সন্ধে ছ'টা পর্যন্ত ভোট হবে বিহারে। ২. কোভিড আক্রান্ত ও সাসপেকটেড রোগীদের ভোট নেওয়া হবে পৃথক ভাবে। ৩. যাঁরা কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা ভোট দিতে পারবেন নির্ধারিত সময়ের পরে। ৪. শারীরিক সংযোগ হয় এমন প্রচার প্রক্রিয়ায় জারি করা হয়েছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। ৫. কোন কোন মাঠে দূরত্ব বিধি মেনে নির্বাচনী জনসভা বা জমায়েত করা যাবে তার তালিকা করে দেবে কমিশন। তা ছাড়াও ভোট কর্মীদের ৪৬ লক্ষ মাস্ক, ২৩ লক্ষ গ্লাভস, ৬ লক্ষ পিপিই স্যুট, ৭ লক্ষ ফাইল স্যানিটাইজারের ব্যবস্থা করবে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন জানিয়েছেন, বিহারে এ বার ভোট গ্রহণ হবে ৩ দফায়। প্রথম দফায় ২৮ অক্টোবর ১৬ টি জেলার ৭১ টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। পরের দফায় ৩ নভেম্বর ভোট হবে ৯৪ টি আসনে। তৃতীয় দফায় ৭ নভেম্বর ১৫ টি জেলার ৭৮টি আসনে ভোট গ্রহণ করা হবে। ভোটের ফল ঘোষণা হবে ১০ নভেম্বর। প্রসঙ্গত, বিহার বিধানসভার মেয়াদ শেষ হবে ২৯ নভেম্বর। অনেকেই মনে করেছিলেন, ভাইরাসের কারণে পিছিয়ে যাবে ভোট। কিন্তু তা হচ্ছে না। ফলে রাজনৈতিক মহলের অনুমান বড় কোনও অঘটন.না ঘটলে একুশে নির্ধারিত সময়েই হবে বাংলার ভোট। সেক্ষেত্রে আর মাত্র ছ'মাস বাকি থাকবে বাংলায় ভোট হতে।

```