Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিহার হয়ে উঠবে জঙ্গিদের স্বর্গরাজ্য, যদি বিরোধীরা জেতে: কেন্দ্রীয় মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: ২৭ অক্টোবর বিহারে প্রথম দফার ভোট। তার আগে কোভিড পরিস্থিতির মধ্যেই জোর কদমে প্রচার শুরু করেছে সব রাজনৈতিক দল। বিজেপির হয়ে প্রচারে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই। বুধবার একটি সভায় কেন্দ্রীয় স্বর

বিহার হয়ে উঠবে জঙ্গিদের স্বর্গরাজ্য, যদি বিরোধীরা জেতে: কেন্দ্রীয় মন্ত্রী

শেষ আপডেট: 15 October 2020 04:28

দ্য ওয়াল ব্যুরো: ২৭ অক্টোবর বিহারে প্রথম দফার ভোট। তার আগে কোভিড পরিস্থিতির মধ্যেই জোর কদমে প্রচার শুরু করেছে সব রাজনৈতিক দল। বিজেপির হয়ে প্রচারে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই। বুধবার একটি সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "বিহারে যদি বিরোধীরা জেতে তাহলে এই রাজ্য হয়ে উঠবে জঙ্গিদের স্বর্গরাজ্য।" তিনি আরও বলেন, "আপনারা কি চান, জঙ্গিরা কাশ্মীর থেকে বিহারে এসে ডেরা বাঁধুক?" কেন্দ্রীয় মন্ত্রীর এ হেন মন্তব্য নিয়ে তীব্র তোপ দেগেছে কংগ্রেস ও আরজেডি। বিহারের বিরোধী দল আরজেডির তরফে বলা হয়েছে, বিজেপি যখন কোনও কথা বলতে পারে না, তখন পাকিস্তান, জঙ্গি এসব আওড়াতে শুরু করে। আসলে ওদের উন্নয়ন, কর্মসংস্থান, শিল্প, অর্থনীতি, নতুন প্রকল্প এসব নিয়ে কথা বলার মুখ নেই। এক কংগ্রেস নেতা বলেন, মনে আছে ২০১৫ সালের ভোটে অমিত শাহ কী বলেছিলেন? সেবার বলেছিলেন, বিজেপি যদি বিহারে না জেতে তাহলে পাকিস্তানে পটকা ফাটবে। উৎসব হবে। গত ভোটে ঐতিহাসিক জোট হয়েছিল বিহারে। বিজেপিকে রুখতে একজোট হয়েছিলেন লালুপ্রসাদ যাদব এবং নীতীশ কুমার। সেই জোট জেতে এবং মুখ্যমন্ত্রী হন নীতীশ। পরে অবশ্য সেই গাঁটবন্ধন ভেঙে যায়। ইস্তফা দেন নীতীশ কুমার। তবে অকাল ভোট হয়নি। কারণ নীতীশের জেডিইউকে সমর্থন করে দেয় বিজেপি। এনডিএ সরকার হয় বিহারে। আরজেডি, কংগ্রেস নেতাদের বক্তব্য, এবার ভোটে বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে জবাব চাইবে মানুষ। আগের বার বিহারের মানুষের রায় ছিল বিজেপির বিরুদ্ধে। তাকে অগ্রাহ্য করে সেই বিজেপির সঙ্গেই ভিড়েছিলেন নীতীশ কুমার। কোভিডের জন্য বহু ভোট স্থগিত হয়ে গেছে। বাংলাতেই পুরসভা ও কর্পোরেশন ভোট হয়নি। কিন্তু বিহার ভোট হচ্ছে নির্ধারিত সময়ে। অনেকের মতে, পরিযায়ী শ্রমিকদের ইস্যুও বিহার ভোটে অন্যতম ফ্যাক্টর হতে চলেছে।

```