Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুশীল মোদী করোনা আক্রান্ত, ভোটের আগেই হাসপাতালে বিহারের উপমুখ্যমন্ত্রী

  দ্য ওয়াল ব্যুরো: পাঁচ দিন পর আগামী ২৭ অক্টোবর বিহারের প্রথম দফার ভোট। তার আগে করোনায় আক্রান্ত হয়ে পড়লেন সেই রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বিহার বিজেপির অন্যতম মুখ সুশীল মোদী। কয়েক দিন ধরেই উপসর্গ ছিল তাঁর। বৃহস্পতিবার তাঁর কোভিড টেস্ট

সুশীল মোদী করোনা আক্রান্ত, ভোটের আগেই হাসপাতালে বিহারের উপমুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 22 October 2020 11:47

  দ্য ওয়াল ব্যুরো: পাঁচ দিন পর আগামী ২৭ অক্টোবর বিহারের প্রথম দফার ভোট। তার আগে করোনায় আক্রান্ত হয়ে পড়লেন সেই রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বিহার বিজেপির অন্যতম মুখ সুশীল মোদী। কয়েক দিন ধরেই উপসর্গ ছিল তাঁর। বৃহস্পতিবার তাঁর কোভিড টেস্ট হয় এবং রিপোর্ট আসে পজিটিভ। করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছেন বিহারের এনডিএ জোটের অন্যতম শীর্ষ নেতা। তাঁকে ভর্তি করা হয়েছে পাটনার এইমস হাসপাতালে। তবে সুশীল মোদী টুইটে লিখেছেন, “দু’দিন আগেও আমার জ্বর ছিল। তবে আর জ্বর আসেনি। আমার শরীর ভাল রয়েছে। ফুসফুসের সিটি স্ক্যান হয়েছিল। সেই রিপোর্টও সন্তোষজনক।” বিহারে এবার তিন দফায় ভোট হবে। প্রথম দফায় যে কেন্দ্রগুলিতে ভোট রয়েছে সেখানে শেষ মুহূর্তের প্রচার চলছে। বিহার বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিন, দিনে প্রায় তিনটি করে জনসভা করার কথা ছিল সুশীল মোদীর। কিন্তু সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরেই বিহারের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে এনডিএ। সেই অনুষ্ঠানে সুশীল মোদীর পাঠানো লিখিত বার্তা পাঠ করেন জেডিইউ নেতা তথা মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবে আত্মবিশ্বাসের সঙ্গেই সুশীল মোদী বলেছেন, “শিগগির আমি প্রচারে ফিরব।” প্রসঙ্গত, করোনা আবহে এই প্রথম কোনও ভোট হতে চলেছে। একাধিক বিধি জারি করেছে কমিশন। প্রচারের ক্ষেত্রেও রয়েছে অনেক নিয়মকানুন। গোটা জাতীয় রাজনীতির চোখ এখন বিহার ভোটের দিকে। ১০ নভেম্বর ফলপ্রকাশ হবে বিহারে। গত রবিবার নীতীশ কুমারের সঙ্গে যৌথ জনসভা করেছিলেন সুশীল মোদী। তার পরদিন থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথম দফার ভোটের আগে তাঁর অসুস্থ হওয়া এনডিএ-এর জন্য ধাক্কা বলেই মত পর্যবেক্ষকদের অনেকের।

```