Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'কন্যাদান' করবেন না, বিয়ের আসরেই সাফ জানালেন পাত্রীর বাবা, কিন্তু কেন?

দ্য ওয়াল ব্যুরো: মেয়ে কোনও সম্পত্তি নয়। নয় কোনও পণ্যও। অতএব মেয়ের কন্যাদান করবেন না। বিয়ের আসরেই সাফ জানালেন পাত্রীর বাবা। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছিলেন হুগলির তরুণী প্রিয়া মান্না। বিয়ের পর বাপের বাড়ি থেকে বিদায় নেওয়ার আগেই

'কন্যাদান' করবেন না, বিয়ের আসরেই সাফ জানালেন পাত্রীর বাবা, কিন্তু কেন?

শেষ আপডেট: 5 February 2019 21:44

দ্য ওয়াল ব্যুরো: মেয়ে কোনও সম্পত্তি নয়। নয় কোনও পণ্যও। অতএব মেয়ের কন্যাদান করবেন না। বিয়ের আসরেই সাফ জানালেন পাত্রীর বাবা। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছিলেন হুগলির তরুণী প্রিয়া মান্না। বিয়ের পর বাপের বাড়ি থেকে বিদায় নেওয়ার আগেই ভেঙে দিয়েছিলেন কনকাঞ্জলি প্রথার চিরাচরিত রীতি। জোর গলায় বলেছিলেন "বাবা-মায়ের ঋণ কখনও শোধ করা যায় না।“ এমনকী যাওয়ার আগে দেখে গিয়েছিলেন নিজের মাকেও। বাঙালি বিয়ের রীতি অনুযায়ী নাকি বিদায়বেলায় মেয়েকে দেখার অনুমতি নেই মায়ের। তবে সেসব নিয়মের তোয়াক্কা করেননি প্রিয়া। বরং করেছিলেন সেটাই যা তাঁর মন চেয়েছিল। এ বার প্রিয়ার মতোই বিয়ের চিরাচরিত রীতিকে যুক্তি দিয়ে ভেঙে দিলেন আর এক বাঙালি কন্যের বাবা। বিয়ের মঞ্চেই ঘোষণা করলেন তাঁর মেয়ে কোনও সম্পত্তি নয় যে দান করে হস্তান্তর করতে হবে। অতএব এসব নিয়মকানুন অন্তত তাঁর আদরের মেয়ের বিয়ের বেলায় কিছুতেই হবে না। শুধু তাই নয় এই বিয়ের আসরে ছিল আরও চমক। পুরোহিত হিসেবে হাজির ছিলেন দুই মহিলা। তাঁদের মধ্যে একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নন্দিনী ভৌমিক। আর একজন তাঁরই সহকারী এবং বন্ধু রুমা রায়। জানা গিয়েছে, প্রায় দশ বছর ধরে এই পৌরোহিত্যের কাজ করছেন নন্দিনী এবং রুমা। জানা যায়নি কোথায় বসেছিল এমন অভিনব বিয়ের আসর। তবে সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই বিয়ের অনুষ্ঠানের ছবি। অস্মিতা ঘোষ নামের এক মহিলা সর্বপ্রথম টুইট করেন এই বিয়ের আসরের ছবি। জানান যে এই বিয়েতে পৌরহিত্য করছেন দু’জন মহিলা পুরোহিত। আর একদম পাকা যুক্তি দিয়ে পাত্রীর বাবাও বুঝিয়ে দিয়েছেন ‘কন্যাদান’ করবেন না। সঙ্গে সংস্কৃত মন্ত্রের পরিবর্তে উপরি পাওনা রবীন্দ্রসঙ্গীত। সংস্কৃত মন্ত্রোচ্চারণের পরিবর্তে বিয়ের আসরে ব্যাকগ্রাউন্ডে বেজেছিল রবীন্দ্রসঙ্গীত। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ভাইরাল হতেই পাত্রীর বাবাকে বাহবা দিয়েছেন উচ্ছ্বসিত নেটিজেনরা। সুন্দর যুক্তি দিয়ে ‘কন্যাদান’-এর রীতিকে তিনি নাকচ করে দিয়েছেন। আর তাতেই রীতিমতো ওই ব্যক্তির ফ্যান হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

```