Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাদাখে ভারতের সঙ্গে মুখোমুখি সংঘাতে ৫ চিনা সেনার মৃত্যু, আহত ১১, বেজিংয়ের সরকারি মুখপত্রও স্বীকার করল

দ্য ওয়াল ব্যুরো: লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে মুখোমুখি সংঘাতে ৫ চিনা সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে স্বীকার করছে বেজিং। চিন প্রশাসনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমসের সাংবাদিক টুইট করে তা জানিয়েছেন। https://twitter.com/WenwenWa

লাদাখে ভারতের সঙ্গে মুখোমুখি সংঘাতে ৫ চিনা সেনার মৃত্যু, আহত ১১, বেজিংয়ের সরকারি মুখপত্রও স্বীকার করল

শেষ আপডেট: 16 June 2020 11:03

দ্য ওয়াল ব্যুরো: লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে মুখোমুখি সংঘাতে ৫ চিনা সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে স্বীকার করছে বেজিং। চিন প্রশাসনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমসের সাংবাদিক টুইট করে তা জানিয়েছেন। https://twitter.com/WenwenWang1127/status/1272807264911372288?s=08 শুরুতে অবশ্য হতাহতের কথা স্বীকার করেনি বেজিং। কিন্তু পরে শি চিনফিং প্রশাসন কৌশল বদলে দাবি করতে শুরু করেছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতীয় সেনা তাদের ভূখণ্ডে ঢুকে পড়েছিল। বেজিং প্রশাসনের সেই টুইটের পরই গ্লোবাল টাইমসের সিনিয়ার জার্নালিস্ট ওয়াং ওয়েনওয়েন টুইট করে বলেন, ভারতের সঙ্গে সংঘাতে পিপলস লিবারেশন আর্মির পাঁচ সৈনিক মারা গিয়েছেন বলে খবর। আহত হয়েছেন আরও ১১ জন। https://twitter.com/HuXijin_GT/status/1272818023225626624?s=08 পরে গ্লোবাল টাইমের প্রধান সম্পাদক হু শিজিন টুইট করে বলেছেন, “লাদাখে ভারতীয় সেনার সঙ্গে হাতাহাতিতে চিনা সেনারও কয়েকজন হতাহত হয়েছেন। আমি ভারতের উদ্দেশে বলতে চাই, এত উদ্ধত হয়ো না, চিনের সংযমকে দুর্বলতা ভেবো না।” লাদাখের সংঘাতে ভারতের এক কমান্ডিং অফিসার তথা কর্নেল পদমর্যাদার অফিসার এবং দুই সেনা জওয়ানের যে মৃত্যু হয়েছে তা নয়াদিল্লি ইতিমধ্যে স্বীকার করেছে। গোড়ায় ভারতীয় সেনবাহিনী তাদের বিবৃতিতে অবশ্য জানায়নি যে চিনা সেনারও মৃত্যু হয়েছে। কিন্তু পরে বিবৃতিতে সংশোধন করে জানিয়েছে যে হতাহত হয়েছে দুই বাহিনীতেই। তাৎপর্যপূর্ণ হল, দু’পক্ষের মধ্যে এই যে হতাহত হয়েছেন তাতে কোনও গুলি সম্ভবত চলেনি। লাঠিসোটা, পাথর ইত্যাদি দিয়েই রীতিমতো মারামারি হয়েছে। লাদাখে উত্তেজনা কমানোর ব্যাপারে গত দু’সপ্তাহ ধরে বেজিং-নয়াদিল্লি বিবৃতি দিচ্ছে। দু’পক্ষের মেজর জেনারেল স্তরে বৈঠকও শুরু হয়েছে। যা বর্তমানে ধারাবাহিক ভাবে চলছে। কিন্তু তার মধ্যেই তুমুল সংঘাতের পরিস্থিতি তৈরি হয় গতকাল। কূটনৈতিক সূত্রের মতে, উত্তেজনা প্রশমনের প্রয়াস শুরু হয়েছে। তা কতদূর ফলপ্রসূ হয় এখন সেটাই দেখার।

```