Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'অমর একুশের' প্রথম প্রহরে সালাম, রফিক, বরকত, জব্বারদের স্মরণ করলো বাংলাদেশ

দ্য ওয়াল ব্যুরো : সেজে উঠেছে শহিদ মিনার। দেওয়া হয়েছে আলপনা। ঘড়ির কাঁটা রাত ১২টা পার হতেই বেজে উঠল গানের সুর, "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি"। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ

'অমর একুশের' প্রথম প্রহরে সালাম, রফিক, বরকত, জব্বারদের স্মরণ করলো বাংলাদেশ

শেষ আপডেট: 20 February 2019 21:26

দ্য ওয়াল ব্যুরো : সেজে উঠেছে শহিদ মিনার। দেওয়া হয়েছে আলপনা। ঘড়ির কাঁটা রাত ১২টা পার হতেই বেজে উঠল গানের সুর, "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি"। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করলেন রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাতৃভাষার জন্য শহিদ হওয়া সালাম, রফিক, বরকত, জব্বারদের স্মরণ করলো বাংলাদেশ। রাত্রি ১২টা ০১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। তারপরেই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুস্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানানো হয় ভাষা আন্দোলনের শহিদদের। প্রধানমন্ত্রীর পর পুষ্পস্তবক অর্পণ করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তারপর বাংলাদেশের শাসক দল আওয়ামী লিগের কেন্দ্রীয় নেতারাও শ্রদ্ধা জানান শহিদ মিনারে। এর আগে বুধবার বিকেলে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত একুশে পদক ২০১৯ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন হাসিনা। সেখানে নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে চলবে, কারণ একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করা। একুশ আমাদের শিখিয়েছে কীভাবে নিজেদের অস্তিত্ব রক্ষা করা যায়। কীভাবে নিজের মাতৃভাষা, শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্য সবকিছুকেই রক্ষা করা যায়।" প্রধানমন্ত্রী আরও বলেন, "আমাদের স্বাধীনতা, আমাদের ভাষার অধিকার, আমাদের সংস্কৃতি ও কৃষ্টি রক্ষার চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা আমাদের কর্তব্য। আমরা অনেক সংগ্রামের মধ্য দিয়ে যেটা অর্জন করেছি, তার সুফলটা যেন আগামী প্রজন্ম ভোগ করতে পারে। তারা যেন একটা সুন্দর জীবন পায় সেটাই আমরা চাই।" একুশের প্রথম প্রহরে শহিদ মিনার চত্বরে ছিল চার স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন ছিল ছ'হাজার পুলিশ। ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিত করতে আরও ১০ হাজার পুলিশ নিয়োগ করা হয়েছিল। শহরের বেশ কিছু রাস্তা বুধবার সন্ধ্যা ৬টার পর থেকে বন্ধ করে দেওয়া হয়। সরকার থেকে ঘোষণা করে দেওয়া হয়, চানখাঁরপুল, বকশীবাজার, নীলক্ষেত, পলাশী, শাহবাগ, হাইকোর্ট ক্রসিং, রোমানা চত্বর এলাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছাড়া কোনও গাড়ি ঢুকতে পারবে না। আগত মানুষদের দেহ ও ব্যাগ তল্লাশি করা হয় হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে। প্রসঙ্গত, ১৯৫২ সালে আজকের দিনেই তৎকালীন পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন দমন করতে জারি হওয়া ১৪৪ ধারা ভঙ্গ করেন ছাত্ররা। ছাত্রদের মিছিলে গুলি চলে। শহিদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সালাম, রফিক, বরকত ও জব্বার। মাতৃভাষার দাবিতে শহিদ হওয়া এই ছাত্রদের স্মরণেই প্রতি বছর ২১ ফেব্রুয়ারি সেজে ওঠে শহিদ মিনার। শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে ঢেকে যায় শহিদ বেদি। প্রত্যেক বাঙালির মন গেয়ে ওঠে, "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি"।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```