Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বঙ্গবন্ধুর হত্যাকারী গ্রেফতার, ২২ বছর লুকিয়ে ছিল কলকাতায়

দ্য ওয়াল ব্যুরো: সোমবার গভীর রাতে ঢাকা থেকে গ্রেফতার করা হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী আবদুল মাজেদকে। এতদিন পলাতক ছিল সে। এর মধ্যে ২২ বছর মাজেদ কলকাতায় লুকিয়ে ছিল বলে জানা গিয়েছে। আদালতে তোলা হল বিচারক তাকে জেলের সাজা শুনিয়েছেন

বঙ্গবন্ধুর হত্যাকারী গ্রেফতার, ২২ বছর লুকিয়ে ছিল কলকাতায়

শেষ আপডেট: 7 April 2020 09:46

দ্য ওয়াল ব্যুরো: সোমবার গভীর রাতে ঢাকা থেকে গ্রেফতার করা হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী আবদুল মাজেদকে। এতদিন পলাতক ছিল সে। এর মধ্যে ২২ বছর মাজেদ কলকাতায় লুকিয়ে ছিল বলে জানা গিয়েছে। আদালতে তোলা হল বিচারক তাকে জেলের সাজা শুনিয়েছেন। মঙ্গলবার ঢাকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানিয়েছে, “বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামী আবদুল মাজেদকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে।” এদিন বেলার দিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয় মাজেদকে। জানা গিয়েছে, সাব ইন্সপেক্টর আনিসুর রহমান তার জেল হেফাজতের আবেদন করেন। কোনও উকিলই মাজেদের হয়ে সওয়াল করতে রাজি হননি। আদালতে দাঁড়িয়ে মাজেদ জানায়, সে প্রায় ২২ বছর কলকাতায় লুকিয়ে ছিল। সব শুনে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ এম জুলফিকার হায়াত মাজেদকে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। তার বিরুদ্ধে মামলা পুনরায় চালু হবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে তিনটে নাগাদ গ্রেফতার করা হয় মাজেদকে। গোপন সূত্রে খবর পেয়ে তৈরি ছিল কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স-ন্যাশনাল ক্রাইমের কর্মীরা। গা ঢাকা দিয়ে মাজেদের অপেক্ষা করছিলেন তাঁরা। মাজেদ সেখানে আসতেই তাকে গ্রেফতার করা হয়। তারপর তার পরিচয় খতিয়ে দেখে পুলিশ। নিশ্চিত হওয়ার পরেই তাকে আদালতে তোলা হয়। বঙ্গবন্ধুকে হত্যা করার ৩৪ বছর পরে ২০০৯ সালের ১৯ নভেম্বর রায় ঘোষণা হয় এই মামলার। দীর্ঘ ১২ বছর ধরে মামলা চলার পর মুজিবুর রহমানের পাঁচ হত্যাকারী সৈয়দ ফারুখ রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মুহিউদ্দিন আহমেদ, বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদের ফাঁসির সাজা শোনায় আদালত। ২০১০ সালের ২৮ জানুয়ারি ফাঁসি হয় তাদের। আরও ছয় হত্যাকারী পলাতক ছিল। তাদের মধ্যে ধরা পড়ল আবদুল মাজেদ।

```