Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকায় ধরা পড়ল ভারতীয় জাল নোটের চক্র, জঙ্গি যোগের সন্দেহ

দ্য ওয়াল ব্যুরো: এ বার বাংলাদেশের মাটিতে ভারতীয় জাল নোট তৈরির বড়সড় চক্র ধরা পড়ল৷ ঢাকায় অভিযান চালিয়ে এই চক্রের পাণ্ডাকে গ্রেফতার করা হয়েছে৷ ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (ব়্যাব) জানিয়েছে, উদ্ধার করা নোটের পরিমাণ ১৫ লক্ষ ৭৪ হাজার ভার

ঢাকায় ধরা পড়ল ভারতীয় জাল নোটের চক্র, জঙ্গি যোগের সন্দেহ

শেষ আপডেট: 6 September 2018 08:19

দ্য ওয়াল ব্যুরো: এ বার বাংলাদেশের মাটিতে ভারতীয় জাল নোট তৈরির বড়সড় চক্র ধরা পড়ল৷ ঢাকায় অভিযান চালিয়ে এই চক্রের পাণ্ডাকে গ্রেফতার করা হয়েছে৷ ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (ব়্যাব) জানিয়েছে, উদ্ধার করা নোটের পরিমাণ ১৫ লক্ষ ৭৪ হাজার ভারতীয় টাকা৷ গোপন সূত্রে সংবাদ পেয়ে বুধবার গভীর রাতে শুরু হয় অভিযান৷ ঢাকার আদাবরের শ্যামলী এলাকার একটি বাড়িতে চলছিল এই ভারতীয় জাল নোটের চক্র৷ সেই বাড়ি থেকেই ধরা পড়েছে জাল ‘রুপি’ তৈরির পাণ্ডা মহম্মদ শামসুল হক৷ তার বাড়ি নবাবগঞ্জ থানার শিবগঞ্জে। উল্লেখ্য, এই এলাকা থেকেই জেএমবির একাধিক জঙ্গি ধরা পড়েছে৷ আবার নব্য জেএমবির অন্যতম নেতা হাতকাটা নাসিরুল্লাও নবাবগঞ্জ থেকেই ধরা পড়েছে৷ ব়্যাবের তরফে জানানো হয়েছে, ভারতীয় জাল রুপির কারিগর ধৃত শামসুল একসময় গরুর ব্যবসাও করত। তার বাড়ি বর্ডার এলাকায়। সে ভারতে কিছু গরু ব্যবসায়ীর সঙ্গে আঁতাত করে এই ব্যবসা চালাত। ভারত থেকে যখন গরু, কাপড় ও অন্যান্য সরঞ্জাম বাংলাদেশে প্রবেশ করত, তখন একটি গ্রুপ তা কিনে নিত। কেনার সময় আসল টাকার বান্ডিলের ভাঁজে জাল রুপি ঢুকিয়ে দিত। বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকা নবাবগঞ্জ হলো জেএমবি, নব্য জেএমবির অন্যতম ঘাঁটি৷ সীমান্তের এ পারে পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ হয়ে তারাই জালা নোটের ব্যবসা ও আগ্নেয়াস্ত্র চোরাচালান করে৷ বাংলাদেশের ভয়াবহ জঙ্গি হামলার অন্যতম গুলশনের হোলি আর্টিজান ক্যাফেতে নাশকতা ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলায় ব্যবহার করা অস্ত্র এসেছিল এই শিবগঞ্জ হয়েই৷ ঢাকায় ধৃত জাল ভারতীয় টাকার ব্যবসায়ীর বাড়ি শিবগঞ্জে থাকায় তার সঙ্গে জঙ্গি সংগঠন ও জামাত ইসলামির মতো উগ্র ইসলামিক গোষ্ঠীর কোনও যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```