Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাজারে নতুন পালসার, স্প্লিট সিট, সঙ্গে নতুন ফিচার, ৭৯ হাজার থেকে শুরু

দ্য ওয়াল ব্যুরো: গত প্রায় এক দশক ধরে বাজাজ সংস্থা পালসারের যে ক'টি মডেল বাজারে এনেছে প্রায় সব ক'টিই হইহই করে বিকিয়েছে। বৃহস্পতিবার পালসার ১২৫-এর নতুন মডেল বাজারে আনল বাজাজ। যুক্ত হল নতুন অনেক ফিচার। তার মধ্যে অন্যতম স্প্লিট সিট। সঙ্গে স্পোর

বাজারে নতুন পালসার, স্প্লিট সিট, সঙ্গে নতুন ফিচার, ৭৯ হাজার থেকে শুরু

শেষ আপডেট: 18 June 2020 11:51

দ্য ওয়াল ব্যুরো: গত প্রায় এক দশক ধরে বাজাজ সংস্থা পালসারের যে ক'টি মডেল বাজারে এনেছে প্রায় সব ক'টিই হইহই করে বিকিয়েছে। বৃহস্পতিবার পালসার ১২৫-এর নতুন মডেল বাজারে আনল বাজাজ। যুক্ত হল নতুন অনেক ফিচার। তার মধ্যে অন্যতম স্প্লিট সিট। সঙ্গে স্পোর্টি মোটরসাইকেলের একাধিক ফিচার। সংস্থার তরফে জানানো হয়েছে পালসার ১২৫-এর নতুন মডেলের দাম পড়বে ৭৯ হাজার ৯১টাকা। আগের ১২৫ মডেলের ডিস্ক ব্রেকের সঙ্গে এই মডেলের ফারাক বিস্তর। আগের ক্ষেত্রে ছিল ফ্রন্ট সিট ডিস্ক ব্রেক। এবারে তার বদলে থাকছে সিঙ্গল সিট ডিস্ক ব্রেক। অটোমোবাইল বিশেষজ্ঞদের মতে, সিঙ্গল সিট ডিস্ক ব্রেকের সুবিধা হচ্ছে বালি-কাঁকড় বা ভিজে রাস্তায় ডিস্ক ব্রেক চাপলেও স্কিট করার সম্ভাবনা কম। তাঁদের ভাষায় সিঙ্গল সিট ডিস্ক ব্রেক চাকাকে মাটির সঙ্গে কামড়ে ধরে রাখতে সাহায্য করে। তিনটি রঙের কম্বিনেশন হবে নতুন পালসার ১২৫। তা হল- নিয়ন-ব্ল্যাক, ব্ল্যাক-সিলভার এবং ব্ল্যাক-রেড। এদিন বাজাজ অটোর প্রেসিডেন্ট সারাং কানাকাড়ে বলেন, "নতুন মডেল নিয়ে আমরা উত্তেজিত। আমরা আশা করছি আগের বারের মতোই এই মডেলেরও চাহিদা থাকবে তুঙ্গে।" গতবছর অগস্ট মাসে প্রথম পালসার ১২৫ সিসির বাইক বাজারে এনেছিল বাজাজ। প্রথম ছ'মাসের মধ্যে সারা দেশে এক লক্ষ বাইক বিক্রি হয়েছিল। তবে বাজাজের পক্ষ থেকে বলা হয়েছে, ১২৫ সিসির প্রথম মডেলে যা যা ফিচার ছিল তার উপরে দাঁড়িয়ে অনেক ক্রেতা আমাদের নতুন নতুন ফিচার যোগ করার পরামর্শ দেন। তাঁরা জানান, এই ফিচারগুলি যোগ হলে যে কোনও তথাকথিত স্পোর্টি বাইকের সমতুল্য হয়ে যাবে পালসার-১২৫। বাজাজ তাঁদের পরামর্শেই নতুন ফিচার যোগ করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন বিএস৬ পালসার-১২৫ মডেলে হেড লাইটের অংশটি দেখতে হবে নেকড়ের চোখের মতো। টুইন পাইলট ল্যাম্পের সঙ্গে থাকবে টুইন স্ট্রিপ এলইডি ল্যাম্প। যা অন্ধকার রাস্তায় অনেক দূর পর্যন্ত দৃশ্যমাতা তৈরি করবে। এখানেই শেষ নয়। এর সঙ্গে থাকবে ৩১ মিলিমিটার টেলিস্কোপ ফ্রন্ট ফর্কস, দুটি গ্যাস শক করার অ্যাবজর্বার। চাকার মাপ ১৭ ইঞ্চি। এই মোটর সাইকেলে যে ডিটিএসআই ইঞ্জিন ব্যবহার করা হবে তা হল ১১.৬ বিএইচপি - .৮৫০০ আরপিএম। সঙ্গে ১০.৮এনএম-৬৫০আরপিএম-এর পিক ট্রক্যু। যার ফলে গতিও হবে মসৃণ। বাইকটির মোট ওজন হবে ১৪২ কেজি। যা পালসারের যে কোনও মডেলের মধ্যে সর্বোচ্চ। অনেকেই বলেন, লম্বা রাস্তায় যেখানে বেশি গতিতে বাইক চালানো যায় সেখানে বেশি ওজন হলে সুবিধা। এমনিতে লকডাউনের কারণে অটোমোবাইলস শিল্প মন্দার মুখে পড়েছে। তবে আনলকের প্রথম পর্ব থেকেই ফের গাড়ি বিক্রি শুরু হয়েছে। পর্যবেক্ষকদের মতে, সংক্রমণের কারণে এখন অনেকেই ট্রেন, বাস মেট্রোর মতো গণপরিবহন এড়িয়ে চলবেন। মধ্যবিত্তরা মোটর সাইকেলকেই আগামী দিনে কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে বাহন করে নেবেন। সেদিক থেকে দু'চাকা যানের বিক্রি বাড়ার সম্ভাবনাও রয়েছে। ঠিক সেই সময়েই পালসার ১২৫-এর নতুন ফিচার যুক্ত মডেল আনল বাজাজ।

```