Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

হাসপাতালের পাশাপাশি বেডে জন্ম, ২৬ বছর পরে বিয়ে করলেন সেই দু'জনেই!

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের বন্ধন নাকি জন্মজন্মান্তরের। এমনটা সত্যি কি না জানা যায়নি, তবে গ্রেসি আর টমের বন্ধনকে যে আজন্মের, তা বলাই যায়। তাদের কাহিনি শুরু হয়েছিল ২৬ বছর আগে, ১৯৯২ সালে। ওই বছরের ২২ ডিসেম্বর ব্রিটেনের গ্রেটার ম্যাঞ্চেস্টারের উইগ

হাসপাতালের পাশাপাশি বেডে জন্ম, ২৬ বছর পরে বিয়ে করলেন সেই দু'জনেই!

শেষ আপডেট: 24 April 2019 15:40

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের বন্ধন নাকি জন্মজন্মান্তরের। এমনটা সত্যি কি না জানা যায়নি, তবে গ্রেসি আর টমের বন্ধনকে যে আজন্মের, তা বলাই যায়। তাদের কাহিনি শুরু হয়েছিল ২৬ বছর আগে, ১৯৯২ সালে। ওই বছরের ২২ ডিসেম্বর ব্রিটেনের গ্রেটার ম্যাঞ্চেস্টারের উইগান হাসপাতালের পাশাপাশি বিছানায় জন্মেছিল তারা। ব্যবধান ছিল মাত্র কয়েক ঘণ্টার। ঘটনাচক্রে পাশাপাশি বেডেই ভর্তি হয়েছিলেন তাদের মায়েরা। মাত্র কয়েক মাইলের মধ্যেই দুজনের বাড়ি। জন্মের পরে যে যার বাড়িতে চলে গিয়েছিল তারা। ফের দেখা ১৮ বছর পরে। ২০১০ সালে, তাদের দু'জনেরই ১৮ বছরের জন্মদিনের পার্টি ছিল। কাছাকাছি বাড়ি হওয়ায় একই জায়গায় পার্টি ছিল তাদের। সেখানে সে দিন টম সেজেছিলেন নিনজা, গ্রেসি সেজেছিলেন মিনি মাউস। ওই সাজেই পরস্পরকে দেখে ভাল লাগে তাদের। বলা যায়, প্রথম দেখায় প্রেম। এর পরে পার্টি থেকে ফিরে সোশ্যাল মিডিয়ায় গ্রেসির সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করেছিলেন টম। গ্রেসি অবশ্য পাত্তা দেননি তখন। তবে বন্ধুত্ব হয়েছিল। ২০১১ সালের এপ্রিল মাসে প্রেমও হয় শেষমেশ। সেই প্রেমেই কাটল আট বছর অবশেষে এক হতে চলেছে তাদের চার হাত। স্বপ্নের মতোই যেন সম্পর্কের পরিণতি। একই হাসপাতালে পাশাপাশি জন্মে যে জীবনের যাত্রাতেও পাশাপাশি থাকা যায়, তা ভাবতে পারেননি তাঁরা নিজেরাও। এই গল্পকে অভিনন্দন জানিয়েছে নেট-দুনিয়াও।

```