Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

করোনা থেকে বাঁচুক শিশুরা, কী কী নিয়ম মানতে হবে গাইডলাইন দিল আয়ুষ মন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: করোনা থেকে শিশুদের সুরক্ষিত রাখতে কী কী নিয়ম মানতে হবে তার বিস্তারিত গাইডলাইন দিল কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক। গাইডলাইনে বলা হয়েছে, করোনা সংক্রমণজনিত জটিল রোগের ভয় নেই শিশুদের। মাস্ক, পারস্পরিক দূরত্ব মেনে চলতে হবে নিয়ম মেনে। কড

করোনা থেকে বাঁচুক শিশুরা, কী কী নিয়ম মানতে হবে গাইডলাইন দিল আয়ুষ মন্ত্রক

শেষ আপডেট: 14 June 2021 04:02

দ্য ওয়াল ব্যুরো: করোনা থেকে শিশুদের সুরক্ষিত রাখতে কী কী নিয়ম মানতে হবে তার বিস্তারিত গাইডলাইন দিল কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক। গাইডলাইনে বলা হয়েছে, করোনা সংক্রমণজনিত জটিল রোগের ভয় নেই শিশুদের। মাস্ক, পারস্পরিক দূরত্ব মেনে চলতে হবে নিয়ম মেনে। কড়া ডোজের অ্যান্টি-ভাইরাল ওষুধ খাওয়ানোরও দরকার নেই। তবে যে শিশুদের ওবেসিটি, টাইপ-১ ডায়াবেটিস বা ফুসফুসের অসুখ আছে তাদের বেশি সাবধান থাকা দরকার। কোভিডের তৃতীয় ঢেউ আসার আগেই শিশু ও কমবয়সীদের মধ্যে সংক্রমণ ছড়ানোর ভয় বেশিমাত্রায় চেপে বসেছে। শিশুরাই হাই-রিস্ক গ্রুপে আছে এমন খবর ছড়াচ্ছে চারদিকে। কিন্তু কোভিডের তৃতীয় ঢেউয়ে শিশুরাই যে বেশি আক্রান্ত হবে এমন কোনও তথ্য পাওয়া যায়নি বলেই বার বার করে বলেছে স্বাস্থ্যমন্ত্রক। দিল্লির এইমস প্রধান রণদীপ গুলেরিয়া স্পষ্ট করে বলেছেন, বিশ্বজুড়ে বিজ্ঞানীরা এখনও এমন কোনও তথ্য প্রমাণ দেখাতে পারেননি যাতে এই সম্ভাবনা জোরদার হয়। বরং বরাবরই বলা হয়েছে, শিশুদের শরীরে করোনা সংক্রমণ তেমন বড় প্রভাব ফেলবে না। বড়জোড় জ্বর, সর্দি-কাশি, পেটে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। নিউমোনিয়ার লক্ষণ দেখা গেলেও তা চিকিৎসায় দ্রুত সেরে যাবে। আয়ুষ মন্ত্রকের গাইডলাইনে কী কী বলা হয়েছে-- ৫ থেকে ১৮ বছর বয়স অবধি ফেস-মাস্ক বাধ্যতামূলক। পাঁচ বছরের নীচে শিশুদের মাস্ক পরাতে হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। বাবা-মায়েদের খেয়াল রাখতে হবে। ওবেসিটি, টাইপ-১ ডায়াবেটিস, ক্রনিক কার্ডিওপালমোনারি রোগ থাকলে নিয়মিত চেকআপ করাতে হবে। শিশুদের আগে থেকে কোনও জটিল রোগের ইতিহাস থাকলে বা কোমর্বিডিটি থাকলে বেশি সতর্ক হতে হবে। শিশুরা যতটা সম্ভব বাড়িতে থাকলেই ভাল। গণপরিবহন এই সময়ে এড়িয়ে চলাই উচিত। সার্জিক্যাল মাস্কের বদলে বাচ্চাদের নন-মেডিক্যাল তিন স্তরের ফ্যাব্রিক মাস্ক পরালে বেশি ভাল হয়। কোভিড সংক্রমণ হয়েছে কিনা তা কিছু লক্ষণ দেখে বোঝা যাবে। যেমন--হাল্কা জ্বর, সর্দি-কাশি, বাচ্চারা খাবার খেতে চাইবে না, দুর্বল হয়ে পড়বে, ঝিমুনি আসবে সবসময়। এমন লক্ষণ দেখা দিলে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করে নিতে হবে। যদি অক্সিজেনের মাত্রা ৯৫% এর নীচে নেমে যায় তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। উপসর্গহীন বা মৃদু সংক্রমণের ক্ষেত্রে অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ বা প্রোফ্যাইল্যাক্টিক ওষুধ দেওয়া যাবে না। ভাইরাল লোড খুব বেশি হলে তবেই চিকিৎসকের পরামর্শে অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ দেওয়া যেতে পারে, তবে ন নির্দিষ্ট ডোজে। মৃদু সংক্রমণের ক্ষেত্রে শিশুদের জ্বর হলে প্যারাসিটামলের ডোজ দেওয়া যেতে পারে। শিশুদের কোভিড সংক্রমণ হলেও তা হাল্কা বা মৃদুই হচ্ছে। সেক্ষেত্রে বাড়িতেই আইসোলেশনে থাকা ভাল। পরিষ্কার-পরিচ্ছন্নতা দিকে বেশি নজর দিতে হবে বাবা-মায়েদের। উষ্ণ গরম জলে বাচ্চাদের গার্গল করাতে হবে, দু'বছরের বেশি বয়সী শিশুদের সকাল ও রাতে ব্রাশ করা জরুরি। পাঁচ বছরের ওপরে বাচ্চাদের প্রাণায়াম ও হাল্কা যোগব্যায়াম করালে ভাল। এতে শ্বাসপ্রশ্বাসের গতি স্বাভাবিক থাকবে। হাত ধোওয়া, পারস্পরিক দূরত্ব মেনে চলার দিকে নজর রাখতে হবে। পুষ্টিকর খাবার খাওয়াতে হবে শিশুদের।

```