Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

কুমিরের গলার টায়ার খুলতে হাজির অস্ট্রেলিয়ার ম্যাট রাইট, সঙ্গে বিশেষ টিম

দ্য ওয়াল ব্যুরো: কুমিরের গলায় আটকে রয়েছে মোটা টায়ার। খুলে দিতে পারলেই মিলবে বিপুল অঙ্কের পুরস্কার। ইন্দোনেশিয়ার মধ্য সুলাওয়েসি প্রদেশের লবণাক্ত নদী পালুর স্থায়ী বাসিন্দা এই কুমিরকে বাঁচানোর জন্য এমন পুরস্কারের কথা আগেই ঘোষণা করা হয়েছিল। বল

কুমিরের গলার টায়ার খুলতে হাজির অস্ট্রেলিয়ার ম্যাট রাইট, সঙ্গে বিশেষ টিম

শেষ আপডেট: 14 February 2020 13:32

দ্য ওয়াল ব্যুরো: কুমিরের গলায় আটকে রয়েছে মোটা টায়ার। খুলে দিতে পারলেই মিলবে বিপুল অঙ্কের পুরস্কার। ইন্দোনেশিয়ার মধ্য সুলাওয়েসি প্রদেশের লবণাক্ত নদী পালুর স্থায়ী বাসিন্দা এই কুমিরকে বাঁচানোর জন্য এমন পুরস্কারের কথা আগেই ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল অভিজ্ঞ লোকেরাই যেন কুমিরটিকে বাঁচানোর কাজে যোগ দেন। সেই তালিকায় নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় টেলিভিশন শোইয়ের সঞ্চালক। ন্যাশনাল জিওগ্রাফির 'মনস্টার ক্রক র‍্যাঙ্গলার' শোয়ের ম্যাট রাইটকে অনেকেই চেনেন। নিজের টিম নিয়েই এবার ইন্দোনেশিয়ার এই কুমিরকে বাঁচাতে এসেছেন রাইট। সঙ্গে রয়েছে ড্রোন আর হারপুনও। হাঁস দিয়ে কুমিরকে বাগে আনার জন্য ফাঁদও পেতেছেন তিনি। ম্যাট রাইট জানিয়েছেন, ছোট একটা কুমির ধরে তার গলায় টায়ার পরিয়ে সেটা খোলার প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাঁর দলের সদস্যদের। টিম একেবারে তৈরি। যে হারপুন আনা হয়েছে তা দিয়েই কেটে বের করা হবে কুমিরের গলায় আটকানো টায়ার। এই হারপুন কোনওভাবেই কুমিরের দেহে কোনও আঘাত করবে না। ম্যাট নিশ্চিত যে এ কাজে তিনি সফল হবেন। কিন্তু আত্মবিশ্বাসের মাঝে উঁকি দিচ্ছে একটাই সংশয়। সুলাওয়েসির এই কুমির আয়তনে বিশাল। ভীষণদর্শন ১৩ ফুটের (৪ মিটার) কুমিরটিকে কীভাবে বাগে আনা হবে তাই নিয়েই চিন্তায় রয়েছেন ম্যাট। তিনি জানিয়েছেন, "হয়তো অল্প সময়েই কুমিরটাইকে ধরা যাবে না। তবে এ বার ওকে বাগে আনা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।" ২০১৬ সাল থেকে এই কুমিরের গলায় আটকে রয়েছে মোটরবাইকের মোটা টায়ার। বনকর্মীরা আশঙ্কা করেছেন আর কয়েকদিন এমন অবস্থায় থাকলে মারা যেতে পারে ওই কুমির। তাই জলের অন্যতম ভয়ানক প্রাণীকে বাঁচাতে এবার পুরস্কার ঘোষণা করেছেন তাঁরা। বছর চারেক আগে পালু নদীর পাড়ে ঘুরে বেড়ানোর সময়েই নজরে আসে কুমিরের গলায় আটকে থাকা টায়ার। এরপর ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে। হানা দিয়েছে সুনামিও। সব প্রাকৃতিক বিপর্যয় থেকেই প্রাণে বেঁচে গিয়েছে এই সুবিশাল কুমির। তবে আলগা হয়নি তার গলায় আটকে থাকা টায়ার। অগত্যা কুমিরটিকে বাঁচাতে এবার পুরস্কার ঘোষণা করার এই উদ্যোগ নিয়েছে সুলাওয়েসির ন্যাচারাল রিসোর্স কনজারভেশন অফিস (BKSDA)। এই সংস্থার তরফেই ঘোষণা করা হয়েছে যিনি কুমিরের গলায় আটকে থাকা এই মোটরবাইকের টায়ার খুলে দিতে পারবেন তাঁকে মোটা টাকা পুরস্কার দেওয়া হবে।

```