Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রবিবার নয়, বাজপেয়ীর চিতাভস্ম কলকাতায় আসছে বুধবার

দ্য ওয়াল ব্যুরো: জনজোয়ারে ভেসে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শুক্রবার দিল্লির রাষ্ট্রীয় স্মৃতিস্থলে শেষকৃত্য সম্পন্ন হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর। শনিবার রাজ্য বিজেপি নেতারা জানিয়েছিলেন রবিবার প্রাক্তন প্রধানমন্ত্রীর চিতাভস্ম

রবিবার নয়, বাজপেয়ীর চিতাভস্ম কলকাতায় আসছে বুধবার

শেষ আপডেট: 19 August 2018 08:55

দ্য ওয়াল ব্যুরো: জনজোয়ারে ভেসে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শুক্রবার দিল্লির রাষ্ট্রীয় স্মৃতিস্থলে শেষকৃত্য সম্পন্ন হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর। শনিবার রাজ্য বিজেপি নেতারা জানিয়েছিলেন রবিবার প্রাক্তন প্রধানমন্ত্রীর চিতাভস্ম আনা হবে কলকাতায় এবং সোমবার তা ভাসানো হবে গঙ্গাসাগরে। কিন্তু রবিবার বিজেপি নেতারা জানিয়ে দিলেন অনিবার্য কারণে সেই সূচিতে পরিবর্তন করা হয়েছে।

গেরুয়া শিবিরের নেতারা জানিয়েছেন, মঙ্গলবার বাংলার নেতারা রওনা দেবেন দিল্লির উদ্দেশে। বুধবার আনা হবে বাজপেয়ীর অস্থিভস্ম। বুধবার সারা দিন বিজেপির রাজ্য দফতর মূরলীধর সেন লেনে রাখা থাকবে প্রয়াত প্রধানমন্ত্রীর চিতাভস্ম। সেখানে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার গঙ্গা এবং বঙ্গোপসাগরের মোহনায় ভাসানো হবে ওই চিতাভস্ম।

শুধু গঙ্গাসাগরে নয়, রবিবার বাজপেয়ীর চিতাভস্ম ভাসানো হবে হরিদ্বার থেকে শুরু করে উত্তরপ্রদেশে গঙ্গার সব বড় ঘাটে। সেই সঙ্গে উত্তরপ্রদেশে যত নদী আছে সেখানেও ভাসানো হবে চিতাভস্ম। তা ছাড়া মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ডের বিজেপি নেতৃত্বও তাঁদের রাজ্যে চিতাভস্মের কলস নিয়ে যাচ্ছেন। স্থানীয় নদীতে তাঁরা তা ভাসিয়ে দেবেন।

অতীতে রাজীব গান্ধীর মৃত্যুর পরেও এমনই আবেগ ঝরে পড়েছিল গোটা দেশ জুড়ে। রাজীবের চিতাভস্ম বাংলাতেও আনা হয়েছিল। তার পর তা গঙ্গাসাগরে ভাসিয়ে দেওয়া হয়।


```