Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাছে ঝুলছে দুই কিশোরীর দেহ! ধর্ষণ করে খুনের অভিযোগ অসমের গ্রামে

দ্য ওয়াল ব্যুরো: ১৬ ও ১৪ বছর বয়সি দুই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার অসমের কোকরাঝার জেলার এক প্রত্যন্ত গ্রামে। স্থানীয়দের অভিযোগ, ধর্ষণ করে, খুন করা হয়েছে মেয়েদুটিকে। তার পরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে দেহ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তে পাঠানো হয়েছ

গাছে ঝুলছে দুই কিশোরীর দেহ! ধর্ষণ করে খুনের অভিযোগ অসমের গ্রামে

শেষ আপডেট: 13 June 2021 10:51

দ্য ওয়াল ব্যুরো: ১৬ ও ১৪ বছর বয়সি দুই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার অসমের কোকরাঝার জেলার এক প্রত্যন্ত গ্রামে। স্থানীয়দের অভিযোগ, ধর্ষণ করে, খুন করা হয়েছে মেয়েদুটিকে। তার পরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে দেহ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ। রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর কারণ। আত্মহত্যার সন্দেহও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে তাও যদি হয়, কী কারণে হয়েছে, তা নিয়ে এখনও অন্ধকারে তদন্তকারীরা। যদিও অভিযোগের ভিত্তিতে চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আটক করা হয়েছে। কোকরাঝাড়ের এএসপি এসএস পানেসর বলেছেন, "আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি। পোস্টমর্টেম রিপোর্ট এলে তবেই মৃত্যুর কারণ বোঝা যাবে। তার আগে সব রকম সম্ভাবনা মেনেই তদন্ত এগোচ্ছে।" পুলিশ জানিয়েছে, পারিবারিক সম্পর্ক রয়েছে মেয়েদুটির। সম্পর্কে তারা পিসি-ভাইঝি। বাড়ির কাছেই একটি জঙ্গলের গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাদের দেহ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মৃতদের বাড়ি গিয়েছেন আজ।

```