
শেষ আপডেট: 13 January 2021 18:48
এই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্টকে ইমপিচ করার জন্য দ্বিতীয়বার ভোটাভুটি হচ্ছে। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর রাতে সেই ভোটাভুটি হওয়ার কথা।
অঙ্কের হিসেবে এমনিতেই ডেমোক্র্যাটদের সংখ্যা ভারী। তার মধ্যেই জানা গিয়েছে, প্রতিনিধি পরিষদের বেশ কয়েকজন রিপাবলিকান অর্থাত্ ট্রাম্পের দলের সমর্থক ট্রাম্পকে ইমপিচ করার পক্ষে ভোট দেবেন।
তাঁদের বক্তব্য, অতীতে কখনও ক্ষমতা হস্তান্তরে এমন নৈরাজ্য ও হিংসা দেখা যায়নি। যা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বের সামনে লজ্জিত করেছে।
কী তাণ্ডবটাই না হয়েছিল ক্যাপিটলে। মার্কিন গণতন্ত্রের প্রাণ কেন্দ্রে হিংসাত্মক আস্ফালন চালিয়েছিল ট্রাম্প সমর্থকরা। মারামারি, আগুন, ভাঙচুর, মৃত্যু কিছুই বাদ যায়নি।
অভিযোগ, এই গোটা হিংসায় মদত জুগিয়েছিলেন ট্রাম্প স্বয়ং। দ্বিতীয় ইমপিচমেন্টে ভোটাভুটির সময়ে নতুন কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় সেই ব্যাপারে আগাম বন্দোবস্ত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট।