
শেষ আপডেট: 16 February 2020 02:20
এখানেই আবিষ্কৃত হয়েছে শবাধারগুলি[/caption]
মিশরের ডাকাহলিয়া গভর্নরেট অঞ্চলের অধীন কোয়াম আল-খিজান এলাকায় উৎখনন করে এই ৮৩টি মাটির শবাধারের সন্ধান পাওয়া গেছে বলে ঘোষণা করেছে সুপ্রিম কাউন্সিল অফ অ্যান্টিকুইটিস। সেদেশের সরকারের অধীন পুরা বিষয়ক সর্বোচ্চ পরিষদটির নামই হল সুপ্রিম কাউন্সিল অফ অ্যান্টিকুইটিস। এই আবিষ্কারের ব্যাপারে সরকারি ভাবে বিবৃতি দিয়েছে মিশরের পর্যটন ও পুরাবস্তু বিষয়ক মন্ত্রক।
সম্প্রতি যে তিরাশিটি শবাধার আবিষ্কৃত হয়েছে তার মধ্যে আশিটি শবাধার মোটামুটি ভাবে খ্রিস্টধর্মের সাড়ে তিন হাজার থেকে চার হাজার বছর আগের। তখন এই জায়গায় বুটো সভ্যতার উন্মেষ ঘটেছিল। জায়গাটি সাবেক নীলনদের বদ্বীপ অঞ্চলে, আলেকজান্দ্রিয়া শহরের দক্ষিণে। এই জায়গাটি এখন নিম্ন মিশর (লোয়ার ইজিপ্ট) নামে পরিচিত। একথা জানিয়েছেন সুপ্রিম কাউন্সিল অফ অ্যান্টিকুইটিজের সাধারণ সচিব মোস্তাফা আল-ওয়াজিরি।
[caption id="attachment_187194" align="aligncenter" width="710"]
আবিষ্কৃত হওয়া মাটির শবাধার ও মৃৎপাত্র[/caption]
সম্পূর্ণ গোরস্থানটি অনেকটা ডিম্বাকৃতি। তার মধ্যে যে নকশা দেখা গেছে তা থেকে বোঝা যায় যে এখানে অনেকগুলি কবর ছিল। কবর দেওয়ার সময় চিরকাল যে সব জিনিস ব্যবহার হয়ে আসছে এখান থেকে সেই ধরণের প্রচুর সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আল-ওয়াজিরি।
অন্য যে তিনটি শবাধার এখানে আবিষ্কৃত হয়েছে সেগুলি তৃতীয় নাকাডার সময়ের, মানে মোটামুটি ভাবে খ্রিস্টপূর্ব ৩২০০ থেকে ৩০০০ অব্দের মধ্যে কোনও সময়ের। এই সময়েই প্রাচীন মিশরীয় সভ্যতায় প্রভূত পরিবর্তন হতে শুরু করে। মনে রাখতে হবে, ২৬৮৬ খ্রিস্টপূর্ব পর্যন্ত উজান ও নিম্ন মিশর একজন মাত্র ফারাওয়ের শাসনাধীন ছিল।
[caption id="attachment_187195" align="aligncenter" width="768"]
হাতে তৈরি বহু মাটির পাত্র পাওয়া গেছে[/caption]
'ইজিপ্সিয়ান অ্যান্টিকুইটিজ সেকশন'-এর প্রধান আয়মান আসমাওয়ে জানিয়েছেন, ওই তিনটি শবাধারের দুটির মধ্যে অনেক মিল পাওয়া গেছে। এখান থেকে দুটি এমন পাত্র পাওয়া গেছে যেগুলি সুর্মা করার কাজে ব্যবহার করা হত।
ডাকাহলিয়া গভর্নরেট অঞ্চলে এই প্রথম মাটির শবাধার আবিষ্কৃত হয়েছে বলে আল-ওয়াজিরি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তৃতীয় নাকোদা ও বুটো সভ্যতার সময়ে এই অঞ্চলে মানুষের নানাবিধ কার্যকলাপ চলত। তাঁর আশা ভবিষ্যতেও এই অঞ্চল থেকে এই ধরনের আরও অনেক কিছু আবিষ্কৃত হবে।