Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দিল্লিতে ৮০ টপকাল ডিজেল, পেট্রলও ছুঁইছুঁই, বেড়েই চলেছে দাম, টানা ১৯ দিন

দ্য ওয়াল ব্যুরো: এক, দুই, তিন করে টানা ১৯ দিন দাম বাড়ল পেট্রল, ডিজেলের। যার ফলে রাজধানীতে ডিজেলের লিটার প্রতি দাম ৮০ টাকা পেরিয়ে গেল। পেট্রলও ৮০ ছুঁইছুঁই। বৃহস্পতিবার লিটার প্রতি পেট্রলের দাম বেড়েছে ১৬ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ১৪ পয়সা। ফলে

দিল্লিতে ৮০ টপকাল ডিজেল, পেট্রলও ছুঁইছুঁই, বেড়েই চলেছে দাম, টানা ১৯ দিন

শেষ আপডেট: 25 June 2020 03:51

দ্য ওয়াল ব্যুরো: এক, দুই, তিন করে টানা ১৯ দিন দাম বাড়ল পেট্রল, ডিজেলের। যার ফলে রাজধানীতে ডিজেলের লিটার প্রতি দাম ৮০ টাকা পেরিয়ে গেল। পেট্রলও ৮০ ছুঁইছুঁই। বৃহস্পতিবার লিটার প্রতি পেট্রলের দাম বেড়েছে ১৬ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ১৪ পয়সা। ফলে দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম হয়েছে ৭৯ টাকা ৯২ পয়সা এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮০ টাকা দু'পয়সা। গতকালই প্রথম দেখা গিয়েছিল পেট্রলের থেকে ডিজেলের দাম বেশি। বিশ্ববাজারে ডিজেলের মূল্য বেশি হলেও ভারতে তা যুগ যুগ ধরেই কম। কারণ পণ্যবাহী গাড়িতে ডিজেল ব্যবহারের জন্য সরকার ভর্তুকি দেয়। এদিনও একই ধারা অব্যাহত। তবে কলকাতা, মুম্বই এবং চেন্নাই-সহ দেশের অন্যান্য শহরে পেট্রলের তুলনায় ডিজেলের দাম কম। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান সঞ্জীব সিং বলেছেন, দিল্লির সরকার যে অতিরিক্ত ভ্যাট চাপিয়েছে সে কারণেই রাজধানী শহরে এই ফারাক। প্রসঙ্গত, লকডাউনের ফলে অর্থনীতিতে যে ক্ষত তৈরি হয়েছে তা কিছুটা শুকোতে দু'মাস আগে পেট্রোপণ্যের উপর অতিরিক্ত কর চাপিয়েছিল অরবিন্দ কেজরিওয়াল সরকার। ভারতের প্রয়োজনীয় ৮৫ শতাংশ তেলই আসে বিদেশ থেকে। এর উপরে কেন্দ্রীয় সরকারের কর, সেস ছাড়াও বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা হারে ভ্যাট চাপে দামের উপরে। ফলে রাজ্য অনুসারে দাম আলাদা হয়। পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে এমনিতেই বিরোধীদের নিশানায় রয়েছে সরকার। গতকালই প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, শুধু করোনা সংক্রমণের রেখাচিত্র ঊর্দ্ধমুখী নয়, পেট্রল ডিজেলের দামও একই ভাবে বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে ওয়ানাড়ের কংগ্রেস সাংসদ লেখেন, "কেন্দ্রীয় সরকার এখন মহামারী আর পেট্রল - ডিজেলের দামে আনলক করে দিয়েছে।" কোভিড সংক্রমণে পৃথিবীর অনেক দেশকেই লকডাউন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। চাহিদা কমেছে পেট্রোপণ্যের। আন্তর্জাতিক বাজারে পাল্লা দিয়ে কমেছে অপরিশোধিত তেলের দাম। বিরোধীদের প্রশ্ন, বিশ্ব বাজারে তেলের দাম কমলেও ভারতে বাড়ছে কী করে?

```