Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

৭২ বছরের আয়রন লেডি! ওয়ার্কআউট ভিডিও দেখে নিজেকে অলস লাগছে, বললেন আনন্দ মহিন্দ্রা

দ্য ওয়াল ব্যুরো: সকালবেলা ঘুম থেকে উঠে জিমে যাওয়া হোক বা যোগাসন অভ্যাস, ফিটনেস ফ্রিক ছাড়া বাকিদের কাছে এ এক মস্ত কাজ। বিশেষ করে শীতের সকালে তো ঘুমই ভাঙতে চায় না। তারপর আবার এত কসরত একেবারেই পোষায় না। নানা অজুহাতে দিনের পর দিন বাদ যায় জিম কি

৭২ বছরের আয়রন লেডি! ওয়ার্কআউট ভিডিও দেখে নিজেকে অলস লাগছে, বললেন আনন্দ মহিন্দ্রা

শেষ আপডেট: 12 December 2019 09:04

দ্য ওয়াল ব্যুরো: সকালবেলা ঘুম থেকে উঠে জিমে যাওয়া হোক বা যোগাসন অভ্যাস, ফিটনেস ফ্রিক ছাড়া বাকিদের কাছে এ এক মস্ত কাজ। বিশেষ করে শীতের সকালে তো ঘুমই ভাঙতে চায় না। তারপর আবার এত কসরত একেবারেই পোষায় না। নানা অজুহাতে দিনের পর দিন বাদ যায় জিম কিংবা যোগা সেশন। তবে এসব আলসেমির ধার ধারেন না লরেন ব্রুজোন। মহিলার বয়স ৭২। তবে আসতে তিনি হার মানাবেন যে কোনও তরুণীকে। ফিটনেসে এই মহিলা একশ তে একশ। 'বৃদ্ধা' ট্যাগলাইনটা বয়সের সঙ্গে জুড়লেও মহিলার প্রোফাইলের সঙ্গে মোটেও খাপ খায় না। রোজ জিমে যাওয়া লরেনের নেশা। কোনও অজুহাত দেন না তিনি। যাই হয়ে যাক না কেন নিজেকে ফিট রাখতে রোজ জিমে যাওয়ায় চাই। হাল্কা একসারসাইজ নয় বরং পুরোদমে জিম করেন লরেন। বিভিন্ন ধরনের ট্রিকসের পাশাপাশি অভ্যাস চলে নানা রকমের মেশিনেও। বয়সের দৌলতে স্বাভাবিক ভাবে যেটুকু চামড়া কুঁচকে যায় সেটুকুও রিঙ্কলস রয়েছে লরেনের চেহারায়। বাকি সবদিক থেকে তিনি এখনও সুইট সিক্সটিন। টানটান পেশি নিয়ে অনায়াসেই অভ্যাস করেন বিভিন্ন স্ট্রেচেবল একসারসাইজ। পুরোদমে চলে ওয়েটলিফটিং। ৭০ কেজি পর্যন্ত ওজন তুলতে পারেন লরেন। এইসবের সঙ্গে উপরি পাওনা লরেনের ফ্লেক্সিবিলিটি। লরেনের কথায়, "বয়স সংখ্যায় বাড়ছে এটা জানি। তবে বাকি কিছু বুঝতে পারি না। পেশায় শিক্ষক ছিলাম। এখন অবসর নিয়েছি। গত ১০ বছর ধরে জিম আর যোগা করছি। এটাই আমার ফিট থাকার ইউএসপি।" https://twitter.com/anandmahindra/status/1204615844283596800 সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জিমে গিয়ে লরেনের করা নানা কসরতের ভিডিও। মনোজ নামের এক ব্যক্তি টুইট করেছেন এই ভিডিও। আর সেটা চোখ এড়ায়নি নেট দুনিয়ায় অ্যাকটিভ থাকা শিল্পপতি আনন্দ মহিন্দ্রার। তবে এই ভিডিও দেখে একটি যেন হতাশ বিজনেস টাইকুন। আনন্দ মহিন্দ্রার কথায়, "সকাল সকাল কেন এসব শেয়ার করলে মনোজ। ওঁকে দেখে আমার নিজেকে ভীষণ অলস মনে হচ্ছে। মনে হচ্ছে এই আয়রন লেডির কাছে আমি ভীষণ নরম এবং তুলতুলে।" পরমুহূর্তেই অবশ্য শিল্পপতি বলেন, "নাহ অন্তত এটা দেখে এবার আমরা শিখব। জিম না যাওয়ায় বাজে বাহানাগুলো আর দেব না। অজুহাত দিয়ে যোগাসন অভ্যাস বন্ধ করব না।"

```