আহিরীটোলায় বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি, উদ্ধারকার্যে দমকল, পুলিশ
দ্য ওয়াল ব্যুরো: সারারাত একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে কলকাতায় (Kolkata)। এর মাঝেই ঘটে গেল বিপত্তি। উত্তর কলকাতার আহিরীটোলায় (Ahiritola) হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি। সেখানে অনেকে আটকে পড়েছেন বলে খবর। তাঁদের মধ্যে আছে শিশুও। উদ্ধারকার্যে নেমেছ
শেষ আপডেট: 29 September 2021 04:26
দ্য ওয়াল ব্যুরো: সারারাত একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে কলকাতায় (Kolkata)। এর মাঝেই ঘটে গেল বিপত্তি। উত্তর কলকাতার আহিরীটোলায় (Ahiritola) হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি। সেখানে অনেকে আটকে পড়েছেন বলে খবর। তাঁদের মধ্যে আছে শিশুও। উদ্ধারকার্যে নেমেছে দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীও।
তালিবানের চোখে চোখ রেখে অধিকার বুঝে নিতে চান আফগানিস্তানের এই মহিলা ব্যবসায়ী
বুধবার ভোরবেলা আহিরীটোলা লেনে হঠাৎই বিকট শব্দে চমকে ওঠান সকলে। দেখা যায় দোতলা পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই ভেঙে পড়া বাড়ির ভিতর আটকে পড়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে শিশুও রয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই এখনও পর্যন্ত।
খবর পেয়েই উদ্ধারকার্যে নেমেছে স্থানীয় পুলিশ। ঘটনাস্থলে রয়েছে দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীও। নিম্নচাপের বৃষ্টিতে জেরবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকে। সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'