Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দমদমে ম্যানহোলে পড়ে মৃত্যু এক অটোচালকের, পুরসভাকে দায়ী করছে পরিবার

দ্য ওয়াল ব্যুরো: খোলা ম্যানহোলে (Manhole) পড়ে গিয়ে মৃত্যু (Death) হল এক প্রৌঢ়র। ঘটনাটি ঘটেছে উত্তর দমদমের (DumDum) সেভেন ট্যাঙ্কসে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, গতকাল রাতে বাড়ি ফেরার সময় ম্যানহোলে পড়ে যান রঞ্জন সাহা নামে এক

দমদমে ম্যানহোলে পড়ে মৃত্যু এক অটোচালকের, পুরসভাকে দায়ী করছে পরিবার

শেষ আপডেট: 13 November 2021 08:08

দ্য ওয়াল ব্যুরো: খোলা ম্যানহোলে (Manhole) পড়ে গিয়ে মৃত্যু (Death) হল এক প্রৌঢ়র। ঘটনাটি ঘটেছে উত্তর দমদমের (DumDum) সেভেন ট্যাঙ্কসে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, গতকাল রাতে বাড়ি ফেরার সময় ম্যানহোলে পড়ে যান রঞ্জন সাহা নামে এক প্রৌঢ়। পেশায় অটো চালকের বয়স ৫১। মৃতদেহকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে আরজিকরের। যদিও ঘটনা নিয়ে পুরসভার তরফে কিছু জানানো হয়নি। আরও পড়ুনঃ শৌচালয়ে গৃহিণীকে দেখেই ফোঁস করে উঠল বিষধর! দুর্গাপুরে হইচই প্রত্যক্ষদর্শীদের কথায়, সেভেন ট্যাঙ্কসের রাস্তায় একটি ম্যানহোলের ঢাকনা খোলা ছিল। সেই খোলা ম্যানহোলেই পড়ে যায় রঞ্জনবাবু। তাঁর চিৎকার শুনে তাঁকে উদ্ধার করা হয়। সেখান থেকেই তাঁকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় পুরসভাকেই দায়ী করছে রঞ্জনবাবুর পরিবার। পুরসভার গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে। জানা গেছে রঞ্জনবাবুর স্ত্রী আছেন। পুরসভার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজ ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। প্রসঙ্গত, এরআগে একাধিকবার এহেন ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা। এর আগেও পুরসভার চার কর্মী কলকাতার এক ম্যানহোলে নেমে কাজ করার সময় মৃত্যু ঘটেছিল। এছাড়াও কিছুদিন আগেই নিউটাউনে জমা জলের মধ্যে এক খোলা ম্যানহোলে এক মহিলার বহুসময় আটকে থাকার ঘটনাও সামনে এসেছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```