ফের অসুস্থ অমিতাভ, থাকতে পারলেন না জাতীয় পুরস্কারের মঞ্চে
দ্য ওয়াল ব্যুরো: ফের অসুস্থ অমিতাভ বচ্চন। উপস্থিত থাকতে পারলেন না জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে। টুইট করে অভিনেতা নিজেই জানিয়েছেন তাঁর অসুস্থতার কথা।
ওই টুইটে বিগ বি লিখেছেন, জ্বর হয়েছে তাঁর। চিকিৎসক জার্নি করার অনুমতি দেননি। তাই
শেষ আপডেট: 23 December 2019 11:17
দ্য ওয়াল ব্যুরো: ফের অসুস্থ অমিতাভ বচ্চন। উপস্থিত থাকতে পারলেন না জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে। টুইট করে অভিনেতা নিজেই জানিয়েছেন তাঁর অসুস্থতার কথা।
ওই টুইটে বিগ বি লিখেছেন, জ্বর হয়েছে তাঁর। চিকিৎসক জার্নি করার অনুমতি দেননি। তাই সোমবার দিল্লিতে আয়োজিত ন্যাশনাল অ্যাওয়ার্ড সেরিমোনিতে উপস্থিত থাকতে পারবেন না তিনি। পাশাপাশি অমিতাভ এও বলেনএ ঘটনা তাঁর জন্য খুবই দুর্ভাগ্যের। চলতি বছর দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার কথা ছিল অমিতাভের। ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান এই দাদাসাহেন ফালকে অ্যাওয়ার্ড। উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর হাত থেকে পুরস্কার নেওয়ার কথা ছিল অমিতাভের। তবে শারীরিক অসুস্থতার কারণে এদিন দিল্লির অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বিগ বি।
https://twitter.com/SrBachchan/status/1208727507727339520
এবছর ২৫তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও শারীরিক অসুস্থতার কারণে হাজির থাকতে পারেননি বিগ বি। এই ফেস্টিভ্যালের কদিন আগেই মুম্বইয়ের নানাবতী সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ। প্রথমে শোনা গিয়েছিল লিভারের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে সিনিয়র বচ্চনকে। তবে পরে হাসপাতাল সূত্রে জানা যায়, রুটিন চেক-আপের জন্যই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
তবে হাসপাতাল থেকে ফিরেই 'ব্রহ্মাস্ত্র'-র শ্যুটিংয়ে যোগ দিয়েছিলেন অমিতাভ। গিয়েছিলেন মানালিতেও। তবে মানালি যাত্রার পরেই নিজের ব্লগে অমিতাভ লিখেছিলেন, এই পর্যন্ত যাত্রার পরেই নাকি তাঁকে শরীর সিগন্যাল পাঠিয়েছে যে আর বেশিদিন নেই তাঁর কাছে। তিনি বলেন, “আমার এবার অবসর নেওয়ার সময় হয়েছে। মাথা অন্য কথা বলছে, কিন্তু শরীর অন্য কথা বলছে। এটা একটা বার্তা।” ৭৭ বছর বয়সে এসে এই প্রথমবার অমিতাভের মুখে শোনা গিয়েছে অবসর নেওয়ার কথা।

এর আগেও বহুবার অসুস্থ হয়েছেন অমিতাভ। 'কুলি' ছবির শ্যুটিংয়ে চোট পাওয়ার পর থেকেই বারবার দেখা দিয়েছে নানা সমস্যা। তবে প্রতিবারই দাপটের সঙ্গে ফিরে এসেছেন তিনি। শ্যুটিং ফ্লোরে ক্যামেরার সামনে আজও তিমি সমান ভাবে সাবলীল। মাইনাস ৩ ডিগ্রির হাড়কাঁপানো ঠান্ডাতেও শ্যুটিং করতে কোনও অসুবিধে হয় না তাঁর।
যদিও কয়েক মাস আগে অমিতাভ জানিয়েছিলেন, ২০০০ সালে টিউবারকিউলোসিসের চিকিৎসা হয়েছিল তাঁর। তিনি জানতেও পারেননি যে তারও ৮ বছর আগে থেকে এই রোগ বাসা বেঁধেছিল তাঁর শরীরে। এরপর হেপাটাইটিস-বি ভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন অমিতাভ।
প্রসঙ্গত, ১৯৮৩ সালে ‘কুলি’ ছবির শ্যুটিংয়ের সময় চোট পান অমিতাভ। তারপর থেকেই দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছেন অভিনেতা। নিজেই জানিয়েছিলেন তাঁর লিভারের মাত্র ২৫ শতাংশ ঠিকঠাক কাজ করে। বছর ২০ আগে একবার ‘ব্লাড ট্রান্সফিউশন’ করা হয়েছিল তাঁর। তারপর থেকেই ক্রমাগত বেড়েছে লিভারের সমস্যা। নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যে থাকতে হয় তাঁকে।