Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বচ্চনের উদ্যোগ: চার বিমানে মুম্বই থেকে উত্তরপ্রদেশ ফিরলেন ৭০০ পরিযায়ী শ্রমিক

দ্য ওয়াল ব্যুরো: পরিযায়ী শ্রমিকদের নিজেদের ঘরে ফেরাতে এবার উদ্যোগী হলেন অভিনেতা অমিতাভ বচ্চন। গতকাল, বুধবার চারটি বিশেষ বিমানে মুম্বইয়ে আটকে থাকা প্রায় ৭০০ শ্রমিককে উত্তরপ্রদেশে ফেরানোর বন্দোবস্ত করেছেন বিগবি। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার ই

বচ্চনের উদ্যোগ: চার বিমানে মুম্বই থেকে উত্তরপ্রদেশ ফিরলেন ৭০০ পরিযায়ী শ্রমিক

শেষ আপডেট: 11 June 2020 03:21

দ্য ওয়াল ব্যুরো: পরিযায়ী শ্রমিকদের নিজেদের ঘরে ফেরাতে এবার উদ্যোগী হলেন অভিনেতা অমিতাভ বচ্চন। গতকাল, বুধবার চারটি বিশেষ বিমানে মুম্বইয়ে আটকে থাকা প্রায় ৭০০ শ্রমিককে উত্তরপ্রদেশে ফেরানোর বন্দোবস্ত করেছেন বিগবি। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার ইন্ডিগোর আরও দুটি বিমানে পরিযায়ী শ্রমিকদের ফেরানো হবে। সূত্রের খবর, আরও বেশি সংখ্যক মানুষকে ফেরাতে চেয়ে ট্রেনের বন্দোবস্ত করতে চেয়েছিলেন অমিতাভ। কিন্তু তা সম্ভব না হওয়ার ফলেই বিমান ভাড়া করেন তিনি। বর্ষীয়ান অভিনেতার নির্দেশে শ্রমিকদের ঘরে ফেরানোর পুরো বন্দোবস্ত করেন মুম্বইয়ের ব্যবসায়ী রাজেশ যাদব। মুম্বই থেকে দুটি বিমান গিয়েছে এলাহাবাদে। একটি করে বিমান গিয়েছে গোরক্ষপুর এবং বারাণসীতে। প্রতিটি বিমানে ১৮০ জন করে পরিযায়ী শ্রমিক ছিলেন। এর আগে ১০টি বাসে ৩০০ শ্রমিককে মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ পাঠানোর বন্দোবস্ত করেছিলেন অমিতাভ। এলাহাবাদ, লখনউ, ভাদোহির মতো বিভিন্ন এলাকার শ্রমিকরা ঘরে ফিরেছিলেন মে মাসের তৃতীয় সপ্তাহে। এলাহাবাদ বিমানবন্দরে নামার পর গুলাম হাসান নামের এক শ্রমিক সংবাদমাধ্যমকে বলেন, "আমি এর আগে কখনও প্লেনে উঠিনি। বিগবির জন্যই তা সম্ভব হল। তাঁকে ধন্যবাদ।" তিনি জানিয়েছেন, আট মাস পর বাড়ি ফিরছেন। মুম্বইয়ের হাজি এলাকায় দর্জির দোকান রয়েছে গুলামের। আজমগড়ের বাসিন্দা মুকেশ মাধহেসিয়া বলেন, "আমি হাজি আলি দরগায় গিয়েছিলাম। শুনেছিলাম ওরা বাস ছাড়ছে। কিন্তু ওদের সিট ভর্তি হয়ে যাওয়ায় জায়গা হয়নি। তারপর ওখানেই একজন জানান, অমিতাভ বচ্চন আটকে থাকা উত্তরপ্রদেশের শ্রমিকদের ফেরানোর বন্দোবস্ত করছেন। আমি যোগাযোগ করাতেই টিকিট পেয়ে যাই বিমানের।" এর আগে অভিনেতা সোনু সুদকে দেখা গিয়েছিল, একের পর এক বাসে মহারাষ্ট্র থেকে শ্রমিকদের ফেরাতে উদ্যোগী হয়েছেন। এমনকি বিমান ভাড়া করে অসম ও ওড়িশার শ্রমিকদেরও রাজ্যে পৌঁছে দিয়েছেন। এবার অমিতাভও।

```